somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের সমাজের ছোট একটি উদাহরণ

১০ ই মে, ২০১৫ বিকাল ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মারামারি করা,ঝগড়া করা,মেয়েদের পিছন পিছন ঘুরা, যেকোন বাজে অংশগ্রহণ করা খারাপ ছেলেদের কাজ। আর আমি খারাপ ছেলেদের অন্তর্ভুক্ত হতে চাইনা। তাই এসব কাজে আমি জড়ায় না। যখন এসব কাজ আমার সামনে পড়ে যায় তখন আমি নিরব ভূমিকা পালন করি । আর গতকাল যখন কিছু ছেলেরা মেয়েদের উত্ত্যক্ত করছিল, তখন আমি দেখেও না দেখার ভান করে চলে এসেছি। কারণ তারা বাজে ছেলে, আর তাদের শাস্তি দেওয়ার জন্য আইন আছে। আমি কেন আইনের কাজ করতে যাব। তাছাড়া ওই মেয়েগুলোও আমার আপন কেউ ছিল না। কি দরকার আছে অযথা ঘাড়ে বোঝা টেনে আনার। শুধু আমি একা নয় এই দৃশ্য দেখেছে অনেকেই। কেউ প্রতিবাদ করতে আসেনি। সবাই আমার মতই ভাবে । গতকাল যখন পাড়ার ছেলে আরমানকে কিছু ছেলে মারছিল তখনও আমার ভূমিকা ছিল নিরব। তবে আমি জানতাম আরমানকে তারা অন্যায়ভাবে মারছে। কারণ আমরা কেউ কিছু না বললেও আরমান সেদিন ঠিকই প্রতিবাদ করছিল। তাই তারা আরমানকে শায়েস্তা করেছে। যাতে করে আর কেউ এদের পথের কাঁটা হয়ে দাড়াতে না পারে। যদিও আরমান সঠিক পথেই ছিল তারপরেও সবাই আরমানের বিরুদ্ধেই ছিল। তারা সবাই বলতেছিল কি জন্য তাদের পিছনে লাগতে গেছ। তাদের থেকে সবসময় দূরে থাকতে হয়। তুমি তাদের থেকে দূরে থাকলে তারা তোমার বাঁধা হয়ে দাড়াবে না। তাই আমিও এই নিয়ম মেনে চলতাম। কিন্তু এখন আর আমি এই নিয়ম মানিনা। কারণ আজ তারা আমার উপর চড়াও হয়েছে । তারা আমার বোনকে উত্ত্যক্ত করছিল, আর আমি তার প্রতিবাদ করেছি। এই অবস্থায় কি চোখ বন্ধ করে থাকা যায় ? তাই আমি তাদের বিরুদ্ধে কথা বলেছি। আসলে আমার সেদিনই ভূল হয়েছে। যদি আমি ওই দিন এর প্রতিবাদ করতাম, আজ হয়ত তারা আমার বোনকে উত্ত্যক্ত করার সাহস পেতনা।
আসলে আমাদের সমাজটাই এরকম। যতক্ষণ নিজের উপর আঘাত না আসে ততক্ষণ কোন আওয়াজ আসেনা। যদি আমরা সবাই মিলে অন্যায়ের প্রতিবাদ করি এবং সবাই সবার সাহায্য করি তাহলে সমাজে অন্যায় বলে কিছু থাকবে না।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৫ বিকাল ৫:১১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×