somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরিবর্তন

১৬ ই জুন, ২০১৬ রাত ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি, আমরা বদলালে বদলাবে সমাজ। সমাজ বদলালে বদলাবে দেশ। আমরা সবাই দেশের পরিবর্তন চাই। আমরা চাইনা রাজনৈতিক হিংসা-বিদ্বেষ, চাইনা রক্তারক্তি, চাইনা দূর্নীতিবাজ নেতা বা দূর্নীতিবাজ কর্মচারী। চাইনা মোরা শিক্ষাঙ্গনে মারামারি, চাইনা মোরা খাদ্যে ভেজাল। চাই মোরা সুশৃঙ্খল সমৃদ্ধ বাংলাদেশ।
চাইলেই কি সব হই? অবশ্যই হই। তাহলে আমাদের পরিবর্তন হচ্ছেনা কেন? তাহলে কি আমরা সবাই পরিবর্তন চাই না। আমরা কি চাই না আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি দেশ গড়তে? আমরা কি চাই না পৃথিবীর বুকে মাথা উচু করে দাঁড়াতে? আমরা কি চাই না নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে? অবশ্যই চাই। যদি আমরা না চাইতাম তাহলে রাষ্ট্র ভাষা বাংলা করার জন্য আমাদের পূর্ব পুরুষরা জীবন দিতেন না। যদি আমরা না চাইতাম তাহলে জীবন বাজি রেখে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। পারতাম না বলতে আমারও রয়েছে অধিকার। তাহলে আজও কেন আমাদের প্রত্যাশা পূরণ হয়নি?
ভূলটা আমাদের কোথায়?
প্রকৃতপক্ষে আমরা সকলেই পরিবর্তন চাই। আর এই চাওয়ার ভিতরেই ভূলটা লুকিয়ে আছে। আর সেটা হল আমরা যখন দেখি কেউ দূর্নীতি করছে তখন আমরা সেটাকে ঘৃণা জানাই। সরকারি চাকরি করতে গিয়ে যখন দেখি পাহাড় সমান টাকা দিয়ে চাকরী নিতে হচ্ছে তখন সেটাকে বলি অন্যায়। গায়ের জোড়ে কেউ কারো উপর অন্যায়ভাবে হাত তুললে সেটাকে বলি অত্যাচার। আর একই কাজগুলো যখন আমরা নিজেরা করি তখন সেগুলোকে দূর্নীতি, অন্যায়, অত্যাচার মনেই করিনা। মানে হল অন্যে করলেই দোষ, আমি নিজে করলে সমস্যা নাই। এই যদি হয় অবস্থা পরিবর্তনটা আসবে কি করে?
সেজন্য আমাদের সবাইকে পরিবর্তন হতে হবে যদি আমরা সমাজ বা দেশের পরিবর্তন চাই। অন্যের জন্য যাহা পাপ তাহা আমার জন্যও পাপ। আমাদের পরিবর্তন আমাদেরই জন্য। এখানে আমরাই হব লাভবান। জাতি হিসেবে পাব সম্মান। ভবিষ্যৎ প্রজন্ম পাবে তার সুখের পৃথিবী। বাংলাদেশ হবে একটি উদাহরণ।

লেখার অভিজ্ঞতা তেমন নেই। নতুন বলে লিখতে গিয়ে গুলিয়ে ফেলি। আপনাদের সহযোগিতাই আমার চলার পথ। আশা করি সহযোগিতা অব্যাহত রাখবেন।
বাংলাদেশ জিন্দাবাদ
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৬ রাত ১:৪৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×