আইপিএলের ২০তম ম্যাচে গেইল, কোহলি, ওয়াটসনদের কাছে ২১ রানে হারলো গুজরাট লায়ন্স। এর মধ্য দিয়ে টানা তিন ম্যাচে হারের পর স্বস্তির জয় পেয়েছে গতবারের রানার্সআপরা।
মঙ্গলবার আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২১৩ রানের বিশাল স্কোর গড়ে বেঙ্গালুরু। ওপেনিং জুটিতে গেইল-কোহলি তোলেন ১২২ রান। গেইল ৩৮ বলে করেন ৭৭ রান। কোহলির ব্যাট থেকে আসে ৬৪ রান। এদিন টি-টোয়েন্টি ফরমেটে প্রথম কোনো ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ক্রিস গেইল।
তিন নম্বরে নামা ট্রেভিস হেড মাত্র ১৬ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন। কেদার যাদব ব্যাটে ঝড় তুলে ১৬ বলে করেন অপরাজিত ৩৮ রান।
জবাবে ২১৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে গুজরাট। ওপেনার ডোয়াইন স্মিথ ১ রানে বিদায় নেন। আরেক ওপেনার ব্রেন্ডন ম্যাককালাম ৪৪ বলে দুটি চারের পাশাপাশি ৭টি ছক্কায় করেন ৭২ রান। তিন নম্বরে নামা দলপতি সুরেশ রায়না ৮ বলে ২৩ রান করে বিদায় নেন। ১৫ বলে ১৯ রান করেন অ্যারন ফিঞ্চ।
শেষ দিকে দিনেশ কার্তিক ১ রানে ফিরলেও ২২ বলে ২৩ রান করেন রবীন্দ্র জাদেজা। আর ১৬ বলে দুটি চারের সঙ্গে ৪টি ছক্কায় ৩৯ রানে অপরাজিত থাকেন ইশান কিষান। শেষ পযর্ন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯২ রানে থামে গুজরাট লায়ন্সের ইনিংস।
বেঙ্গালুরুর বোলার যুভেন্দ্র চাহাল নেন তিনটি উইকেট। ম্যাচসেরা নির্বাচিত হন ক্রিস গেইল।

সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



