আমি জীবনের মানে খুঁজেছি -
কখনো দর্শনের,
কখনো ধর্মের,
কখনো রাজনীতির,
কখনো বিজ্ঞানের
দ্বারে দ্বারে ..
একেকজন একেক উত্তর দিয়েছিল,
কিন্তু তা যথেষ্ট ছিল না।
নর্দমার কাছে আমি পদ্মফুল খুঁজতে গিয়েছি,
কিন্তু শুধুই পেয়েছি কাদা আর দুর্গন্ধ!
তবে এ খোঁজাখুঁজি আমাকে একটা জিনিসই শিখালো,
যখন নর্দমায় পদ্ম না পাওয়া যায়,
তখন নিজেরই পদ্ম রোপন করতে হয় !
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


