(এ কবিতাটি লেখার পেছনে বিশেষ কারণ রয়েছে। বেশ গম্ভীর কারণ। হয়ত পরে জানাব। পড়ে কেমন লাগল তা জানালে খুশী হব। যদিও আমি মোটেও কবি নই, লেখার হাতও ভাল না, মাঝে মাঝে লিখি আর কি!)
রাতের আঁধার ও নিস্তব্ধতার বিপরীতে আছে
বিশুদ্ধ সকালের অযুত সম্ভাবনার হাসি আর কোলাহল,
ক্ষুধা ও দারিদ্রের অভিশাপে ক্লান্ত জাতিকে
স্বপ্ন দেখায় এক ঝাঁক জেগে ওঠা তরূণের দল।
স্বপ্ন ভাঙ্গে যেখানেই, সেখানেই নতুন কোন স্বপ্নের অভিষেক
যুদ্ধে রক্তাক্ত মানবতার বিপরীতে রাজপথে নামে
লক্ষ লক্ষ উদ্দীপ্ত প্রান, স্লোগানে স্লোগানে রচে সঙ্গীত অনেক।
কুৎসিত কালো হাতের থাবার আক্রমণও আছে,
আছে জনতার ভুল দর্পণে দেখা মিথ্যে ছবি,
জেন তারপরেও আছে কোথাও ভালবাসায় সিক্ত দু’চোখ
তোমার জন্যে কারো হয়ে ওঠা কবি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


