আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি মোবাইল এ বন্ধুর মেসেজ, জব্বর খবর আছে দোস্ত, ব্যাক দে| ভাবনা আসে, নিশ্চয়ই কোন বড় ভাই ধোলাই খাইছে | ব্যাক দিলাম, ঘটনা সেইরকম কিছু না| ঘটনা হইলো, প্রায় এক মাস আগে উচ্চমাধ্যমিক পড়ুয়া এক জোড়া কপোত কপোতী বাড়ি হতে পলায়ন করেছিল, তারা ফেরত এসেছে | খুব এক টা জব্বর খবর মনে হল না| কল এর টাকাটা নস্ট হল বলে মনে হলো | আরে ভাই এই ঘটনা তো ক্লাস এইট থেকে দেখতাছি | না না, আপনি যা ভাবতাছেন তা না, বড় ভাই বোন না, আমার ক্লাস মেট ই ভাগছিল| আর আমি সারা জীবনের অপদার্থ তখনো প্লাস মাইনাস এর মত নিরস জিনিস এর সাথে প্রেমের কি সম্পর্ক তা পরিস্কার ভাবে বুইঝা উঠতে পার ছিলাম না| ছিলাম না কেন বলি, এখনো তো খুব এক টা বুঝি মনে হয় না| যাই হোক, মুল কথায় আসি| তাহারা বাড়ি হইতে প্রায় চল্লিশ হাজার টাকা সমেত গায়েব হইয়াছিলেন, ফিরিয়া এসেছেন প্রায় খালি হাতে | মন্দ না, মন ভরে ফুর্তি তো করা গেছে! যাই হোক, যে কারণ এ লেখতে বসছি , কি হচ্ছে এসব দেশে! আমার সময় না হয় ক্লাস এইট, এখন সিক্স এ পড়া মেয়ে পলায়ন করিতেছে। ছেলেদের ব্যাপারে লিমিট টা সম্ভবত দশম শ্রেনী (এর নিচে কখনো শুনি নাই)। তবে আরও গুরুত্বপূর্ণ হলো, এরা আবার ফেরত আসতেছেন। কাহিনী কি! পলাইছ ভাল কথা, আবার ব্যাক কেন!
আলোচিত ব্লগ
রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

চৌত্রিশ সেকেন্ড
দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন
গল্প- জ্যাকেট সমাচার

- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন
চিবিয়ে চিবিয়ে খুন

পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন
কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।