somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডুল্যান্সার কোথায়?

২৯ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামু ব্লগের মাধ্যমে আমার দেশ পত্রিকাকে জিজ্ঞাসা- জবাব দিবেন কি? আপনাদের পত্রিকায় যে ডুল্যান্সারের এত প্রসংশা করে এদেশের মানুষের দৃষ্টি আর্কষণার্থে খবর ছাপিয়েছেন সে ডুল্যান্সার আজ কোথায়? পাঠকদের সুবিধার্থে আমারদেশ কপি করলাম।

আজঃ ঢাকা, মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি ২০১২, ১৬ ফাল্গুন ১৪১৮, ৫ রবিউস সানি ১৪৩৩ হিজরী আপডেট সময়ঃ রাত ১.০০টা

অনলাইন আয়ের জনপ্রিয় সাইট
এম হারুন অর রশিদ

বিশ্বখ্যাত গার্টনারের প্রতিবেদনে আউটসোর্সিংয়ে বিশ্বের তৃতীয় সেরা হিসেবে স্বীকৃতি পেয়েছে ঢাকা। এ রিপোর্ট আউটসোর্সিংয়ে বাংলাদেশ সম্পর্কে উন্নত বিশ্বের ধারণা পাল্টে দিয়েছে। গত কয়েক বছরে আমাদের দেশে ফ্রিল্যান্সার আউটসোর্সারদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে যথেষ্ট পরিমাণে। বাংলাদেশে আউটসোর্সিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন করার যে সব ওয়েবসাইট রয়েছে, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ডুল্যান্সার ডটকম (http://www.dolancer.com).

প্রতিষ্ঠাকাল
ডুল্যান্সার যুক্তরাষ্ট্রের ডেলোয়ার রাজ্যে নিবন্ধনকৃত একটি প্রতিষ্ঠান। উল্লেখ্য, এখান থেকে গুগল এবং ফেসবুকের মতো প্রতিষ্ঠানগুলোও নিবন্ধন নিয়েছে। ডুল্যান্সারের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিইও রোকন ইউ আহাম্মেদ ডুল্যান্সার প্রসঙ্গে বলেন, ‘যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী জুনিয়র প্রিস্টল জাগলার ডুল্যান্সার আউটসোর্সিং আইএনসি’র প্রতিষ্ঠাতা। তাদের প্রায় ৯টির মতো প্রজেক্ট রয়েছে, যার মধ্যে একটি হলো কর্পোরেট আউটসোর্সিং। যেখান থেকে তারা দুনিয়াব্যাপী বিভিন্ন কোম্পানিকে বড় এবং জটিল সফটওয়্যার ডেভেলপার কাজ দিয়ে থাকে। আমার প্রতিষ্ঠান ইনটুইট ইনফোসিস ওই সব প্রজেক্টে কাজ করত। জাগলারের সঙ্গে কাজের সূত্র ধরে ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে। এরপর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ডুল্যান্সার ডটকম। ডুল্যান্সার ডটকম প্রতিষ্ঠার পর এনবিসিসহ বিশ্বখ্যাত বেশকিছু মিডিয়ায় গুরুত্বের সঙ্গে সংবাদটি প্রকাশিত হয়।

যাদের আছে কাজের সুযোগ
ওয়েব ডিজাইনার, সফটওয়্যার ডেভেলপার, ডিজাইনারসহ নানা শ্রেণীর প্রশিক্ষিত এবং এমনকি যারা কেবল কম্পিউটার এবং ইন্টারনেট চালাতে পারে, তারাও ডুল্যান্সার (http://www.dolancer.com) থেকে নিয়মিত কাজ নিয়ে করছে এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে। আর তাদের কাজের পরিমাণও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাদের মধ্যে অনেকেই কাজ করার পাশাপাশি ডুল্যান্সার থেকে কাজ সংগ্রহ করে অন্যদের দিয়েও করিয়ে নিচ্ছে। অর্থাত্ তারা উদ্যোক্তা হয়ে উঠছে। আউটসোর্সিংয়ে আগ্রহী নতুনদের জন্য ডুল্যান্সারে রয়েছে নানা ধরনের সুযোগ। এমনকি যারা প্রোগ্রামিং বা ডিজাইনের কাজও জানে না, তাদের জন্যও রয়েছে সুযোগ। ফ্রিল্যান্সার সেলস কনসালট্যান্টের জন্যও তাদের রয়েছে বিশেষ মডিউল। এ মাস থেকে চালু হয়েছে ‘ফোরাম পোস্টিং’ নামের বিশেষ একটি সার্ভিস। এটি সার্স ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য অত্যন্ত কার্যকরী একটি সার্ভিস। দ্রুত পেজ র্যাংকিংও বৃদ্ধি পায়। ডুল্যান্সার ডটকমের আছে দক্ষ ও অভিজ্ঞ ফ্রিল্যান্স ফোরাম, লেখক যারা ফোরামকে অতি দ্রুত জনপ্রিয় করে তুলতে পারে।

অনলাইন আয়ের পরিসংখ্যান
বৃহত্তম আউটসোর্সিং জাতি হলো মার্কিন যুক্তরাষ্ট্র (৪০ শতাংশ) এবং যুক্তরাজ্য (১০ শতাংশ)। বৃহত্তম ফ্রিল্যান্সার জাতি ভারত (৩৪ শতাংশ), মার্কিন যুক্তরাষ্ট্র্র (১১ শতাংশ) এবং শীর্ষ পাঁচটি প্রকল্প পিএইচপি, ওয়েবসাইট ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি এবং কপি রাইটিং। ঢাকা হলো আউটসোর্সিংয়ে তৃতীয় শহর। ভারতীয় এবং এশিয়ার ফ্রিল্যান্সার বাজারের সর্বাধিক ভাগ দখল করতে মার্চ ২০১২ থেকে ডুল্যান্সার ডটকম বৃহত্ পরিসরে প্রচার শুরু করতে যাচ্ছে। ২০১২ সালে ডুল্যান্সার ডটকম ৩ লাখ কাজ দেয়ার ঘোষণা দিয়েছে।
গুগল, অ্যামাজন, ফ্রিল্যান্সারসহ বিশ্বের জনপ্রিয় সব আউটসোর্সিং কোম্পানির মার্কেটিংয়ের প্রধান হাতিয়ার হচ্ছে রেফারাল সিস্টেম বা অ্যাফিলিয়েটস মার্কেটিং। এ ধারা অনুযায়ী ডুল্যান্সারেও বিষয়টি রয়েছে। উল্লেখ্য, ডুল্যান্সারে অ্যাফিলিয়েটস মার্কেটিং আরও বেশি ইউজার ফ্রেন্ডলি।

সাফল্যের কথা
আমজাদ হোসেন ৫২ বছর বয়সের বাংলাদেশী ফ্রিল্যান্সার, কাজ নেন ডুল্যান্সার ডটকম থেকে। তিনি বলেন, এটি নিজেকে স্বাধীন করার রাস্তা। আর ডুল্যান্সার আমাকে দিয়েছে স্বাধীনভাবে কাজ করার সুযোগ। আমি গত ৭ মাসে কাজ করেছি মোট ১৭টি এবং ইনকাম করেছি ৪ লাখ টাকার মতো। তিনি বলেন, ফ্রিল্যান্সিং হলো কর্পোরেট পরিবেশে থেকে সম্পূর্ণভাবে মুক্ত জীবনে বাস করার একটি অনন্য উপায়। বর্তমানে আমি সত্যিই মুক্ত, ডুল্যান্সার ডটকমে এমনও হাজার সাফল্যের গল্প আছে।

ভবিষ্যতের ডুল্যান্সার
রোকন ইউ আহম্মেদ আরও বলেন, আমরা একটা টিম গঠন করতে সক্ষম হয়েছি, যেখানে আমরা অনলাইনে অনেক ট্যালেন্ট খুঁজে পাচ্ছি। এখন আমাদের এটা ধরে রাখতে হবে। ডুল্যান্সার বাংলাদেশে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্রিল্যান্সিং নামক একটা ট্রেনিং সেন্টার নিয়ে আসছে, যেখানে পিএইচপি, মাই এসকিউএল, ডিজাইন, লেখা, ফোরাম পোস্টিং ইত্যাদির ওপর বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে। এরই মধ্যে ডুল্যান্সার সিঙ্গাপুরে একটা ডাটা সেন্টার গড়ে তুলেছে। যেখান থেকে ফ্রিল্যান্সাররা খুব কম খরচে ডেভেলপমেন্ট এবং টেস্টিংয়ের জন্য সার্ভার ভাড়া নিতে পারবে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে ওঠলাম।... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×