আমাদের দেশে যতগুলো জেলখানা আছে তার প্রত্যেকটিতে কিছু না কিছু চোর কয়েদি আছে। অর্থ্যা চুরি করার অপরাধে বাংলাদেশের প্রচলিত আইন মোতাবেক বিচারকার্য শেষে তাদের সাজা হয়েছে। চুড়ান্তভাবে তারা নির্দিষ্ট সময়ের জন্য জেল খাটছেন।বাংলাদেশের সমস্ত জেলখানায় এরকম যত চোর আছেন তাদের পরিসংখ্যান আমার জানানেই। তবে আমি একজন ছোট মানুষের কাছে একটা তার ছোট মাথার গবেষণা লব্ধ প্রশ্ন শুনে অবাক হলাম! সে বলল, চাচা, “আমাদের দেশে যত চোর এখন জেল খাটছে- তাদের চুরি করা সমুদয় সম্পদের পরিমান কি চার হাজার কোটি টাকা হবে?” উত্তরে আমি বললাম, বাবা আমার মাথায় তো এখনো চুল আছে। এত চুরির হিসাব করতে গেলে তো মাথার চুল পেকে যাবে, পড়ে যাবে আমি বুড়ো হয়ে যাব। তাই বলছি- এত টাকা তো অনেক টাকা। যাক, এ প্রশ্ন কেন? সে বলল- ওরা বেশীরভাগ লোক হয়ত পেটের দায়ে চুরি করেছে, ধরা পড়েছে, বিচার হয়েছে, জেল খাটছে। কিন্তু, সাংবাদিক ভাইয়েরা যাদের নাম পেপারে লিখছে তাদের কি হবে? বললাম, ওয়েট এন্ড সি। সাংবাদিক ভাইয়েরা তো বসে থাকবে না? ওদের কাজ একটাই যা ঘটবে তা চেয়ে চেয়ে দেখবে আর আমাদের লিখে দেখাবে। ছেলেটি বলল, তখন আমরা কি করব? বললাম সেটাও আমরা পেপারে পড়ব আর ভুলে যাব।
আলোচিত ব্লগ
ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....
ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....
শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?
বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন
আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন
বাঁশি

হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন
হুলো বেড়াল

গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?
দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে ওঠলাম।... ...বাকিটুকু পড়ুন
আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।