somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিপড়ার প্রতি ভালবাসা

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার এক বন্ধু শাহজাহান। সে খুব জ্ঞানী। অনেক বই পড়ে। অত্যধিক নম্র ও বিনয়ী। ওর একটা বাইসাইকেল আছে। একদিন সকালের নাস্তা সেরে ব্যক্তিগত কাজে বাইসাইকেল নিয়ে বের হলো। সাইকেলের স্বাভাবিক গতিতে চলছে ও। সাইকেল চালাচ্ছে তো চালাচ্ছে....। পথটা বিভিন্ন ধরনের গাছে ঢাকা। রাস্তার পাশে ঘাস গুলো সবুজ কার্পেটের মত বিছানো। শাহজাহান কিন্তু, মাথা নিচু করে ধীরে ধীরেই যাচ্ছে। হঠাৎ করে সে সাইকেলে কড়া ব্রেক করে দাড়িয়ে গেল। তারপর বাইসাইকেলটা কাধে উঠালো। এবার সে পা টিপে টিপে, এদিক ওদিক ঘুরে ফিরে পা ফেলে রাস্তার বেশ কিছুটা অংশ পার হলো। এখন সাইকেলটা কাধ থেকে নামিয়ে আবার সেটাতে চড়ে চলা শুরু করলো। ঘটনাটা পাশে থেকে তার অফিসের এক কেরানী প্রত্যক্ষ করেছে। ভাবলো, শাহজাহান তো একটু বিজ্ঞানী টাইপের মানুষ। আজ হয়ত একটু বেশী পড়াশুনা করেছে, গভীর মনোযোগ দিয়ে হয়ত ভাবছে, তাই মাথায় একটু আধটু গোলমাল লেগেছে। তাছাড়া এই সুন্দর পাকা রাস্তার উপর বাইসাইকেল কাধে নিয়ে হাটবে কোন পাগলে? যাক, দুইদিন পরের ঘটনা। শাহজাহান তার চাকুরী বেতনাদি সংক্রান্ত জটিলতায় অফিসে গেলে ঐ কেরানী জিজ্ঞেস করলো, কি শাহজাহান সাহেব এখন ভাল আছেন তো? জ্বি, আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় – বলে উত্তর দিলো সে। অফিসে আরো কয়েকজন লোক এক সাথে কাজ করছিল, কেউ অন্যখান থেকেও এসেছিল এমন ৭/৮ জনের উপস্থিতিতে কেরানী সবাইকে কৌশলে তার প্রতি আকৃষ্ট করলো এবং একটু কৌতুকের ছলে বলল- আচ্ছা শাহজাহান সাহেব, সেদিন আপনাকে শুকনো পাকা রাস্তায় দেখলাম আপনী বাইসাইকেল কাধে নিয়ে সাকো পারাপারের প্রাকটিস করলেন। সবাই শাহজানকে চিনে তাই একটু স্বত:স্ফূর্ত ভংঙ্গিতে সবাই তাকালো। শাহজাহান সবার দিকে মুখ তুলে স্বাভাবিকভাবে ঘটনাটা বলল- হ্যা, কেরানী সাহেব ঠিকই দেখেছেন আমি শুকনো পাকা রাস্তায় বাইসাইকেল কাধে নিয়ে সাকো পারাপারের প্রাকটিস করছিলাম। আসলে বিষয়টি ছিল একটি অতি মানবীয় ঘটনা। আমি যখন বাইসাইকেলে যাচ্ছিলাম, তখন দেখলাম রাস্তার ওপারের ঘাসের ভিতর থেকে সারি বেধে লাইন দিয়ে অজস্র ছোট ছোট পিপড়া রাস্তা পার হয়ে এপারের ঘাসের ভিতর যাচ্ছে।ওদের লাইনটা বেশ চওড়া ছিল, আকা-বাকা ছিল। আমি বাইসাইকেল চালিয়ে গেলে অনেক পিপড়া আমার সাইকেলের চাকার নিচে পড়ে পিষ্ট হতো। তাই কড়া ব্রেক করে দাড়িয়ে গেলাম এবং ওভাবে কাধে করে সাইকেলটা পার করলাম। তখন ঐ অফিসের সবাই দাড়িয়ে শাহজানকে সম্মান জানালো আর বলল যে লোকটা এত ক্ষুদ্র প্রাণীর প্রতি এত মহানুভবতা দেখাতে পারে সে আসলেই অনেক বড় মাপের মানুষ। এরপর থেকে চাকুরীগত ক্লারিক্যাল কাজে শাহজাহানের কোন জটিলতা হয়নি। কেরানীরা চাকুরীগত পত্রাদি তার রুমে গিয়ে পৌছে দিয়েছে, সময় মত সব কার্যক্রম নিয়েছে। শাহজানকে তারা বলে যে মানুষটি একটা ক্ষুদ্র প্রানীর প্রতি মহানুভবতা দেখাতে পারে আর আমরা আল্লাহর সৃষ্টির সেরাজীব মানুষের প্রতি দয়া দেখাবনা, মানব সেবাই তো প্রকৃত ধর্ম।

(বাস্তব ঘটনার আলোকে লিখিত)
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×