সিন্গ্ধ প্রত্যূষে তোমার স্নেহের পরশ,
পুলকিত করে আমার তনুমন।
রাতের আঁধার কেটে সূর্য্যের আলোকচ্ছটা
যেমন আলোকিত করেছে ভূবন।
কে বলে তুমি বহু দূরে-
আছ তো আমারই হৃদয়ের মাঝে।
ময়নাপাখি টিয়াপাখি ঘরের পাশের গাছে
ডাকে যেন সকাল সাঁঝে।
জোৎস্না রাতে নদীর ধারে,
হাতে রেখে হাত করেছিনু শপথ দু’জনে
কাছে কিবা দূরে রও, সেতো সৃষ্টির লীলা।
মেনে নিয়ে তাও, ভুলিবো না কভূ জীবনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


