somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মৃতিচারণ #১

২০ শে জুন, ২০১৭ সকাল ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নভেম্বর মাসের শুরুর দিকের কথা, সকাল বেলার আকাশ তখন রোদে ভরা থাকত। যেহেতু ক্লাসের কোন বালাই নেই আর সকাল সকাল উঠার তাড়াও নেই, তাই সে মিষ্টি রোদ খুব একটা চোখে পড়তনা। আশেপাশে সবাই দেখতাম বেশ ফুরফুরে আমেজে আছে। ঠিক এমন একটা সময়ে দমবন্ধ করা আতংক নিয়ে বসে থাকতে কারোরই ভাল লাগার কথা না। আমাদের ও লাগতনা। ! সকাল বিকাল রাতের সীমানা লংঘন করে ডুব দিতে হল বইয়ের পাতায়। এরই মাঝে দু' চারবার বৃষ্টি হল, November rain এর ঝাঁঝালো গিটার সলোর মত করে কাঁপিয়ে গেল সবাইকে। একে একে ফোক মিউজিক ফেস্ট, ক্লাসিক মিউজিক ফেস্ট, কমিকন সব পার হয়ে গেল। শত শত ফেসবুক চেক ইন দেখতে দেখতে নিজেকে বোঝালাম,এবছর ডাক্তার হতে হবে তো!

হঠাত একদিন সকালে দেখি কুয়াশায় চারদিক ঘেরা।আমরা না জানলেও, প্রকৃতি তার চেহারা বদলাতে ভোলেনি। খুব অবাক হয়ে কফির কাপে চুমুক দিতাম আর ভাবতাম বিগত বছরগুলোর শীতের ছুটির কথা। কুয়াশাচ্ছন্ন ভোরের কনকনে ঠান্ডায় কাঁপতে কাঁপতে নীলক্ষেত মোড়ে চায়ের কাপ হাতে আড্ডায় মেতে উঠার স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠত। স্মৃতিগুলো জমতে থাকুক নাহয়, এবছর ডাক্তার হতে হবে তো!

বিজয় দিবসের আমেজ চারদিকে। মাইকে গান বাজছে, চারদিকে রঙিন মানুষ আর বাতাসে আনন্দের গন্ধ। ঘরে বসেই শুনি আর দেখি। দুপুর গড়াতে গড়াতে আমাদের মন কেমন যেন অবাধ্য হয়ে উঠল।কিছু একটা তো করা উচিত! তিন বন্ধু একসাথে পড়তাম তখন, শক্ত করে জানালা আটকে দিয়ে মনকে শান্ত করতে হল। ঘরের বাইরে একটু বের হলেই পুরো দিন বরবাদ হবে! থাক না হয় এবার, এবছর ডাক্তার হতে হবে তো!

বন্ধুদের গ্রাজুয়েশন হয়েছে বেশ আগেই। জীবনকে সুন্দর ভাবে গুছিয়ে নেয়ার পরিকল্পনায় ব্যস্ত সবাই।বিয়ের জন্য আমাদের দেশে পৌষ- মাঘের চেয়ে উপযুক্ত সময় আর হয়না। জমকালো আয়োজনে একের পর এক বন্ধুর বিয়ের উতসব শুরু হল। চারদিকে শুধু আনন্দ আর আনন্দ। কিছু দাওয়াত পাচ্ছি, কিছু পাচ্ছিনা। বিভিন্ন অজুহাত দেখিয়ে কারো বিয়েতেই যাওয়া হলনা, দেখা হলনা নতুন পুরানো অনেক কাছের মানুষের সাথে। কিছু করার নেই, এবছর ডাক্তার হতে হবে তো!

একদিন শুনলাম শীতের রাতেও নাকি অবাক করা বৃষ্টি হয়েছে। ভাবলে অবাক হই, জানুয়ারি মাসের পুরো ৩১ টা দিন কিভাবে পার হয়ে গেল টের ও পেলামনা। বহুল প্রতিক্ষিত বইমেলা শুরু হল। উদ্বোধনীর দিনে উপস্থিত থাকার গত নয় বছরের ট্রেডিশান টা নিজের অজান্তেই ভাংগতে হল এবার। এরই মাঝে কখন যেন শীত শেষ। চারদিকে হলুদ কমলার ছড়াছড়ি আর ফুলেল সাজের আমেজ দেখে বুঝলাম সেদিন পহেলা ফাল্গুন। তাতে আমাদের কি, এবার ডাক্তার হতে হবে তো!!!!

(২০১৬ সালের জানুয়ারি সেশনে এম্ বি বি এস ফাইনাল প্রফেশনাল এক্সাম প্রসঙ্গে)
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৭ সকাল ১০:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×