somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নীল তিমি

১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শফিকের মনে অনেক দু:খ, এইচ এস সি পরীক্ষায় ফেলের পর ওর গার্লফ্রেন্ড ওকে ছেড়ে চলে গেছে।

যদিও শফিক ফেসবুক এবং আস্তাগফিরুল্লাহ সাইট বাদে ইন্টারনেটের অন্য কোন ইউজ জানে না, তবুও গুতাগুতি করে সে "ব্লু হোয়েল" গেম খেলার ব্যবস্থা করে ফেলল।

বুকের আগুন নেভাতে শফিক একটানা খেলতে লাগল। একদিন গেমের অ্যাডমিন তাকে আদেশ দিল, হাত কেটে তিমি মাছের ছবি আঁকতে হবে।

শফিক নাইন্টি'স কিড; ছোটবেলায় বিটিভিতে ফেরদৌসি আপার মুখে "তিমি মাছের নাম তো জানো, জানো কি তার পরিচয়' গানটা শুনেছে অনেকবার। সেই মাছের চেহারা মনে করে রান্নাঘর থেকে একটা ধারালো ছুরি নিয়ে কম্পিউটারের সামনে বসল সে। কিছুক্ষণ ইতস্তত করে একটানে হাত কেটে নকশা করার কাজটা সেরে ফেলল।

মেঝেতে রক্ত জমতে শুরু করেছে।

কিন্তু এডমিনকে ছবি পাঠানোর সাথে সাথে ওকে গেইম থেকে ডিসকোয়ালিফাই করে দেয়া হলো। এডমিন ওকে টাকলা ভাষায় ম্যাসেজ পাঠাল, 'shafik tumi kala parana'।

রাগেদু:খে শফিক নিজের হাতে সদ্য আঁকা নকশার দিকে তাকিয়ে উপলব্ধি করল, জিনিসটা মোটেও তিমি মাছের মতো দেখাচ্ছে না। দেখতে বরং অনেকটা সসেজ কিংবা অন্য কিছুর মতো...

তখন শফিকের মনে পড়ল, ছোটবেলায় ড্রয়িং পরীক্ষায় ডাবল জিরো পাওয়ার কথা। এইচ এস সি'র বায়োলজি পরীক্ষাতেও বোধহয় প্রাণিকোষের ছবিটা অন্ডকোষের মতো হয়ে গিয়েছিল...

রাগেদু:খে শফিক ব্লু হুয়েল খেলা বন্ধ করে ঘুমাতে গেল। কারণ ..... ঘুমে থাকলে হিসাব থাকে না।

#উপদেশ: ব্লু হোয়েল খেলার আগে আঁকাআঁকি শিখে নেয়া ভালো।

সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২২
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

সবিই জানে চিলে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৯


কি খেলা খেলছি মুই
নাকে সরিষার তেলদিয়ে
তবুও চোখে ঘুম আসে না
সারা রাত ধরে খাচ্ছি খই
কি খেলা খেলছি মুই!
আনন্দটা পেট ব্যথার মতো না
যেখানে খেয়ে যায়, বাঘ পানি-
কুমিরটা ও অপেক্ষায় থাকে
জলে জলহস্তী... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×