somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গ: নুহাশ হুমায়ুনের 'আলোর মশাল'

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নুহাশ হুমায়ুনের লেখা 'আলোর মশাল' প্রথম আলোয় আসার পর অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া দেখলাম। গুটিকয়েকজন (প্রাক্তন হুমায়ুনসাহিত্য বিরোধী) বাদে বেশিরভাগই এর প্রশংসা করেছেন। অবশ্য এই গুটিকয়েক সম্পর্কে মন্দলোকে ভাবে, হুমায়ুন আহমেদের মৃত্যুর পর হুমায়ুনসাহিত্যের সমালোচনা করা তথা চামে নিজেদের দস্তয়ভস্কি, চেখভ পাঠাভ্যাসের জানান দেয়াটা এই সম্প্রদায়ের জন্য রিস্কি হয়ে যায়- সেন্সিটিভ ব্যাপার। নুহাশ হুমায়ুন লেখালেখি শুরু করলে তার উপরেই এক হাত নিয়ে এই চর্চাটা আবার শুরু করা যায়। সে যাকগে, মন্দলোকের মুখে ছাই।

তবে তাঁদের মধ্যে অনেকেই বেশ ভাল কথা বলেছেন। যেমন, ফেইসবুকে 'হেমব্রাম হেমব্রাম' নিকধারী একজন সাহিত্যসমাজে পরিবারতন্ত্র ঢুকে পড়ার আশঙ্কা ব্যক্ত করেছেন। তাঁরই একটা কমেন্ট এমন ছিল যে, আমারও বাবা নিয়ে লেখা আছে, প্রথম আলো কি তা ছাপবে? আমার মতে এই কমেন্টটাই পুরো ইস্যুটাকে তুলে ধরার জন্য যথেষ্ট। আসলেই তো। অন্যপ্রকাশের কর্ণধার জনাব মজহার এই কথাটা অবশ্যই বোঝেন যে, মরা হুমায়ুন লাখ টাকা। তাঁরা যদি নুহাশকে নিয়ে ব্যবসা ফেঁদে বসতে চান, তাহলে অনলাইনের শত শত মেধাবী স্ট্রাগলিং লেখক আছেন- তাদের কী হবে?

তবে আমার মতে দৃষ্টিকোণ বদলালেই ব্যাপারটা হজম করা সহজ হবে। প্রথম আলোয় তো তারকালাপ, মাশরাফি, হাবিবুল বাশারের কলাম, খুন-ধর্ষণের খবর ছাপা হয়। মানুষ ওগুলো কতটা সাহিত্যতৃষ্ণা নিয়ে পড়ে? তাই আমার মতে নুহাশ হুমায়ুনের লেখাটারও সাহিত্যমূল্যের চেয়ে সংবাদমূল্যের গুরুত্ব বিবেচনায় প্রথম আলো তা থেকে দুটো খাওয়ার বন্দোবস্ত করে তাহলে অসুবিধাটা কোথায়? বাবা মারা যাবার পর ছেলেটা কী ভাবছে, তার অনুভূতি গণমানুষের সহানুভূতির ও কৌতূহলের বিষয় হওয়াটাই স্বাভাবিক।

তার চেয়েও বড় কথা অরিজিনাল লেখাটা ইংলিশে। তার বোন এটা অনুবাদ করেছেন। তাই ব্যাপারটা বাংলা সাহিত্যের আওতায় কতখানি আছে সন্দেহ।

আবার যদি সত্যিই নুহাশকে হুমায়ুনসাহিত্যের উত্তরাধিকারী ধরে বইমেলায় তাঁর বই বের হয় তাহলেও মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। এখন যারা ক্লাস ফাইভে পড়ছে তারা আর পাঁচ বছর পর যখন কিশোরসাহিত্য ছেড়ে বড়দের বই খুঁজবে তখন নিশ্চয়ই তারা হুমায়ুন আহমেদের ইমপ্রেশন নিয়ে নুহাশের লেখা পড়বে না (কারণ হুমায়ুন আহমেদ ততদিনে আর সমসাময়িক থাকবেন না)। তখন নুহাশ হুমায়ুন অন্য লেখকদের সাথে লেভেল প্লেয়িং ফিল্ডে এসে পড়বে। কম যোগ্যতা যাদের তারা বাই ডিফল্ট ডিসকার্ড হয়ে যাবে।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×