somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুদাই

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে ক্যান জানি ছোটবেলার একটা ঘটনা মনে পইড়া গেল।
ঘটনাটা খুব সম্ভব ক্লাস টু এর। তখন আমরা আমাগো মাঠবিহীন স্কুলের কংক্রিটের ফ্লোরে বোতল দিয়া ফুটবল খেলতাম। বোতলটার মুখ খুইলা পাড়ায়া চ্যাপ্টা করা হইত, লাত্থি দিলে ফ্লোরের উপর বোতল ক্যারামের গুটির মত স্লাইড কইরা যাইত।
এই ফুটবল কেউ পাস দিয়া দিয়া খেলত না, পাস কী জিনিস ক্লাস টু-তে কেউই বুঝত না। খালি বোতলটা পাইলেই সবাই এক লগে পা দিয়া কাড়াকাড়ি শুরু করত। যে পাইত, লগে লগে সাইড লাইন ধইরা গোলপোস্টের দিকে দৌড়। আমি মোটকু এসব খেলায় চান্স পাইতাম না- পাইলেও গোলকিপার। তাই রাগ ছিল পোলাপানের উপর।
একদিন হইল কী, স্কুলের ওপেন গ্রাউন্ডে ছুটির পর পোলাপান খেলতেসে। ছুটি হয়া গেসে, তাই গার্জিয়ানরা এদিক-ওদিক ঘোলাঘুরি কইরা বাচ্চা খুঁজতেসে, কখন পাইব আর কানে ধইরা বাড়িতে লয়া যাইব।
এমন সময় এক শাড়ি পড়া মহিলা গার্জিয়ান পোলাপানের খেলার জায়গায় আইসা খাড়ায় আছে- উনার তো জানা নাই কোন পল্টনের গোলাগুলির মধ্যে উনি অবস্থান করতেসেন। পোলাপানের খেলার মধ্যে এক সময় বোতলটা গেল গা ভদ্রমহিলার শাড়ির তলে। উনি তখনও অন্য দিকে চায়া...
পোলাপানের কোন সেন্স নাই, বোতল শাড়ির তলে যাউক আর যেখানেই যাউক, সেই বোতল চাই-ই চাই। তাই লগে লগে দশ দিক থেকা দশটা পা আইসা পড়ল শাড়ির তলে। বোতলের উপর এটা মানুষ না খাম্বা কোন খেয়াল নাই... যে পা দিয়া বোতলের টাচ পাইসে সে বোতল টানতেসে, কেউ কেউ টাচ পাইসে বোতলের, কিন্তু শাড়ির উপর দিয়া, তাই শাড়িটারেই পাড়া দিয়া ছেঁচড়াইতেসে। পারলে ল্যাং মাইরা মহিলারে ফালায়া বোতলটা বাইরা করব।
ভদ্রমহিলা হঠাৎ কইরা চারপাশে বানরের পাছার মত লাল লাল মুখওয়ালা, ঘামে জবজব পোলাপান দেইখা ভয় পায়া গেলেন। দৌড়ায়া যে পালাইবেন ওই উপায়ও নাই। পরে চিল্লাচিল্লি কইরা ঝাড়ি-টাড়ি মাইরা পোলাপানগুলারে তাড়ায়া উদ্ধার পাইলেন।
খেলার মচ্ছবে পোলাপানগুলা এই লজ্জায় পড়সে দেইখা দেইখা আমার আক্রোশ কিছুটা হইলেও ইনডিরেক্টলি চরিতার্থ হইসিল। পোলাপানগুলা এতদিনে বড় হয়া গেসে। আমি শিওর, এই ঘটনাটা মনে পড়লে সবাই বেকায়দায় পইড়া যায়...
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জঙ্গল পরিষ্কার করে সাপ তাড়ানাে...

লিখেছেন অপলক , ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৪১

নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে: পাকিস্তান এবং বাংলাদেশে বসবাসকারী স্থায়ী হিন্দু অধিবাসীরা চাইলে খুব সহজে তাদের নাগরিকত্ব দেবে ভারত। যদি এই খবরটা সত্য হয়, তবে বাংলাদেশের জন্য সেটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

×