somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

িক্ষাব্যবস্থার বর্তমান অবস্থা প্রসঙ্গে

২৬ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে সকালে আম্মু আমারে দিয়ে খবরের কাগজের স্তূপ থেকে গেল সপ্তাহের রবিবারের প্রথম আলোর ‘স্বপ্ন নিয়ের’ পেজটা বাইর করাইল। সেখানে লিড নিউজ নাসায় বাংলাদেশের রুবাব। রুবাবের স্কুল উদয়ন (আমিও এই স্কুলের ছাত্র) আর কলেজ নটরডেম। এটা আম্মু ভ্যানিটি ব্যাগে নিয়ে ঘুরে বেড়াবে। কেন বেড়াবে সেটার পিছনে একটা মজার কারণ আছে।

সামনে আমার তিন কাজিনের বিয়ে ইনশাআল্লাহ। এর মধ্যে এক প্যাটার্নাল কাজিনের মামার বাড়ির সাইডের লোকজন এলিট ক্লাস, পোলাপান ইংলিশ মিডিয়ামে পড়ায়, দেশে সচরাচর থাকা হয় না। তো, সেই সাইডের মহিলাদের সাথে বসলে আম্মুকে বেকায়দায় পড়তে হয়। কারণ তাদের আড্ডায় প্রায়শই উঠে আসে কোন কোন দিক দিয়ে ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়ামের চেয়ে এগিয়ে আছে- বাংলা মিডিয়ামে মুড়ি-মুড়কির মত জিপিএ ফাইভ বিলায়, তাদের কাজের বুয়ার ছেলেও ফাইভ পেয়েছে, কিন্তু সে ইয়েটাও পারে না, ইত্যাদি।

তো, প্রশ্ন ফাঁসের ফল্গুধারা বয়ে চলার পর পরিস্থিতি কতটা সঙ্গিন হয়েছে বলাই বাহুল্য। টিভিতে নিউজ এসেছে পরীক্ষার হলে স্যার নিষ্ঠার সাথে এমসিকিউয়ের উত্তর বলে দিচ্ছেন- একের ক, দুইয়ের খ... বাচ্চারা গ্রুপ ডিসকাশন করে পরীক্ষা দিচ্ছে, ফেইসবুকে প্রশ্নের ছড়াছড়ি- এতকিছুর পর আমার ইংলিশ মিডিয়াম পড়ুয়া কাজিনরা আমারই রেজাল্ট নিয়ে সন্দেহ প্রকাশ করছে না, এটাতো হাজার শুকরিয়া।

আমি কল্পনার চোখে দেখতে পাচ্ছি, মহিলাদের মুখ থেকে বিদ্রুপের শেল একের পর এক আছড়ে পড়ছে, আম্মু কোনমতে পেপারটা ঢালের মত ধরে বাংলা মিডিয়ামের ইমেজকে বাঁচাতে চেষ্টা করছে, ফুটপাথের সান্ডার তেল, জোঁকের তেল বিক্রেতারা যেমন নানারকম রঙিন ছবি দেখিয়ে তাদের অন্তঃসারশূণ্য পন্য বিপণন করে, তেমনিভাবে রুবাবের ছবি দেখাচ্ছে।

করার কিছুই নাই। ইদানিং হঠাৎ-বড়লোক, ক-অক্ষর-গোমাংসরাও ইংলিম মিডিয়ামের মাজেজা বুঝে। (আমি কিন্তু এই লাইনে আমার কাজিনের আত্মীয়দের নিয়ে কিছু বলছি না।) আপনি যদি আপনার বাচ্চা বাংলা মিডিয়ামে পড়ান, আর এরকম কেউ যদি প্রশ্ন ফাঁসের প্রসঙ্গ তুলে, আপনি পিএইচডি হোল্ডার হইলেও কিছু বলার নাই আপনার। (এখানে আমি ইংলিশ মিডিয়ামে বাচ্চা পড়ানোর চয়েসের র‌্যাশিওনালিটি নিয়ে কথা বলছি না। বলছি ফুটানি দেখানো নিয়ে।)

এখন কেবল আঙুল শুঁকে শুঁকে কবে গাওয়া ঘি খেয়েছিলাম- সেই স্মৃতি রোমন্থন করা ছাড়া করার কিছুই নাই। কারণ ঘিয়ের ডিব্বা হাতছাড়া হয়ে গেছে।

*এই স্ট্যাটাসে ইংলিশ মিডিয়াম ভার্সেস বাংলা মিডিয়ামের কিছু নাই। এটা বাংলা মিডিয়ামের আত্মসমালোচনামূলক। কেউ যদি বলে একটা গরীব বাচ্চা ধইরা আনো, আমি দশ বছর যাবৎ তার পড়াশোনার যাবতীয় খরচ দিব, যত লাগে। আমি বাচ্চাটারে ইংলিশ মিডিয়ামে পড়ানোর পক্ষপাতী থাকব। (যদি সেই বাচ্চার ইনফিরিয়রিটি কমপ্লেক্স সামলানোর ক্ষমতা থাকে।) কারণ সে যদি স্রেফ ’ও’-লেভেলও পার করতে পারে, তাইলে ভবিষ্যতে ব্যাক প্রসেসিং অফিস (বিপিও বলে মনে হয়) কিংবা কলসেন্টারে কমসে কম শার্ট টাগ করে, ডেস্কে বসে করার মতো জব করতে পারবে। (বাংলাদেশে ভবিষ্যতে বিপিও চালু হবার সম্ভাবনা আছে)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×