শুধাইলেন আমায় র্যানডম চাচামিয়া,
পড়িতেছ কোন কিলাসে কোনখানে গিয়া?
কহিলাম, কিলাসের পাট চুকাইয়াছি,
পড়ি ভার্সিটি- দামড়া হইয়াছি।
মাথা চুলকায় চাচা, বুঝি না ভাতিজা,
স্কুল-কলেজ-ভার্সিটির ছাত্রের নতিজা।
এ আর এমন কি, আমি কহিলাম।
ছাত্র যায় চেনা দেখিয়া 'গ্যাঞ্জাম'।
ভার্সিটির ছাত্র যদি ক্ষেপে একবার,
সারি সারি গাড়ি ভাঙ্গিয়া করে চুরমার।
কলেজের ছাত্র যদি ক্ষেপে একবার,
নিস্তার নাহি পায় বাস কন্ডাকটার।
আর যদি ক্ষেপে স্কুল সোনামণির দল,
বড় ভাই, হকিস্টিক- কোচিং সেন্টার চল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


