somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেনেসেন্ট কোষ দূর করার পর স্বাভাবিকের চেয়ে ৩৫% পর্যন্ত বেড়ে গেল ইঁদুরের আয়ু

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্ষতিগ্রস্ত হওয়া কিংবা প্রতিকূলতার সম্মুখীন হওয়া- কোন কারণে কোন কোষ যদি বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে তবে তাকে বলে সেনেসেন্ট কোষ। সম্ভবত ক্ষতিগ্রস্ত কোষ যেন নিওপ্লাস্টিক বা টিউমার কোষে পরিণত হতে না পারে সেজন্যই এই ব্যবস্থা। তরুণ বয়সে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা নিজ দায়িত্বে এসব কোষ সরিয়ে নেয়। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই প্রক্রিয়া দুর্বল হতে থাকে আর শরীরের বিভিন্ন স্থানে জমতে থাকে সেনেসেন্ট কোষ- যা কিনা বিভিন্ন অঙ্গে প্রদাহেরও সৃষ্টি করতে পারে। এমনকি heart failure, arthritis, Alzheimer's এবং cancer এর পিছনেও এ্সব কোষের উপস্থিতিকে কারণ হিসেবে দেখা হয়। আয়ু হ্রাসের পিছনে সেনেসেন্ট কোষের উপস্থিতির একটা সম্পর্ক দেখা গেলেও তা কীভাবে আয়ু হ্রাস করে সেটা জানা যায়নি।

ড্যারেন বেকার ও জ্যান ফন ডুর্সেনের নেতৃত্বে মায়ো ক্লিনিক কলেজ অভ মেডিসিনের একটি গবেষক দল সম্প্রতি জিন প্রকৌশলের মাধ্যমে ইঁদুরের কোষে ক্যাসপেস নামের এক ধরণের কোষ-বিদ্ধংসী প্রোটিন উৎপাদনের ব্যবস্থা করেন। কোষ এই প্রোটিন উৎপাদন করতে তখনই যখন একই কোষ p16 নামের একটি টিউমার নিরোধী প্রোটিন উৎপাদন করবে এবং ইঁদুরের শরীরে একটি বিশেষ ওষুধ প্রদান করা হবে। সেনেসন্ট হয়ে গেলেই কোষ p16 নামের প্রোটিনটি উৎপাদন করে থাকে।

তাহলে ব্যাপরটা এরকম দাঁড়াল, জিন প্রকৌশলিত ইঁদুরগুলো মধ্যবয়সে (ইঁদুরের ক্ষেত্রে ১২ মাস, মানুষের ক্ষেত্রে যেটা ৪০ বছর) উপণীত হবার পর তাদের পেটে বিশেষ ওষুধটি ইনজেক্ট করা হত। কোষ সেনেসেন্ট হবার পর যখনই p16 উৎপাদন করেছিল, বিশেষ ওষুধটির উপস্থিতিতে ক্যাসপেস উৎপাদন শুরু হয়ে গেল, ক্যাসপেস সঞ্চয় করতে করতে কোষগুলো ধ্বংস হয়ে গেল।

এই প্রক্রিয়ার ইঁদুরের আয়ু কেবল সর্বোচ্চ ৩৫% (গড়ে ২৫%) পর্যন্ত বৃদ্ধিই পায়নি, এই অতিরিক্ত আয়ু ছিল রোগমুক্ত। অবশ্য পুরো ব্যাপরটির মধ্যে একটিই বিরূপ প্রতিক্রিয়া পাওয়া গেছে, সেটা হল কোন জখম হলে তা সেরে যেতে সময় বেশি লাগছিল। কারণ সেনেসেন্ট কোষগুলো জখম সারানোতে আর স্কার কোষ (শরীরের কোন ক্ষতিগ্রস্ত জায়গায় যেসব কোষ জন্মে) উৎপাদনে ভূমিকা পালন করে।

view this link

নেচারের মূল গবেষণাপত্র

সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:২০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

×