somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

দ্যা বান্দর
Wasiful Gofur AbirnnFacebook ID: Wasif Abir

পাঠ-প্রতিক্রিয়া: দুর্ঘটনায় কবি

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


উপন্যাস
ঘরানা: ড্রামা
লেখক: জিয়া হাসান
প্রকাশনী: আদর্শ
সর্বোচ্চ খুচরা মূল্য: ৩০০ টাকা

ফেইসবুকে লেখালেখির যে নতুন একটা ইন্টেলেকচুয়াল ধারা শুরু হয়েছে সেটার অন্যতম একজন শরীক জিয়া হাসান। তাঁর অন্তর্দৃষ্টিপূর্ণ আর বিশ্লেষণী লেখালেখির জন্য ফেইসবুকে তিনি ব্যাপক সেলিব্রেটেড, ইস্যুভেদে সমালোচিতও। নন-ফিকশন ধারায় তাঁর প্রথম বইটির (শাহবাগ থেকে হেফাজত: রাজসাক্ষীর জবানবন্দি, ২০১৪) সাফল্যের পর এই ফিকশন বইটি নিয়ে দ্বিতীয় বারের মত বইমেলায় পদার্পণ। তাঁর আগ্রহের বিষয় মূলত সমাজ-সংস্কৃতি, রাজনীতি আর অর্থনীতি। তাই ফিকশন লিখলেও প্রত্যাশা ছিল সচরাচর যেসব ইস্যুকে অ্যাড্রেস করেন উপন্যাসে সেরকমই কিছু আনবেন- জিয়া হাসান যথাযথভাবেই সেটা মিটিয়েছেন।

দুর্ঘটনায় কবি মূলত সমাজের একজন প্রিভিলেজপ্রাপ্ত মানুষের কমফোর্ট জোন থেকে ছিটকে পড়া এবং এই ছিটকে পড়ার মাধ্যমে সমাজ ও আত্মপরিচয়ের কিছু বড় বড় প্রশ্নে সম্মুখীন হওয়ার গল্প- যে প্রশ্নগুলো মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত অনেকের মাথার ভিতরই আছে, কিন্তু সাধারণত সামনে এনে দেখা হয় না।

লেখকের ভাষা খুবই সহজ আর সাবলীল। গল্প বলার ক্রাফটের টেকনিকগুলো নিয়ে তাঁর যথেষ্ট পড়াশোনা আছে, তাই তেল, নূন, মসলা যথাযথভাবেই দেওয়া হয়েছে। চরিত্রগুলোর সাথে অল্প কথায়ই ইমোশনাল অ্যাটাচমেন্ট গড়ে উঠে। টেনশন বিল্ডআপে লেখকের দক্ষতা প্রশংসনীয়, টেনশন একবারে থ্রিলারের হাইটে নিয়ে গেছেন। আর সবশেষে চেরি অন টপ একটা অর্থবহ টুইস্ট। পড়া শেষ করে ফেইসবুক বা মুভি নিয়ে বসে যাওয়ার মত বই না এটা- পাঠককে চিন্তায় আচ্ছন্ন করতে আর নাড়া দিতে ভালোমতই সক্ষম।

উপন্যাসের প্রোটাগনিস্ট সারোয়ার বাংলাদেশের একটা প্রথম শ্রেণীর গার্মেন্টসের মার্চেন্ডাইজিং ডিরেক্টর। অসাধারণ ই.কিউ, আই.কিউ, নেগোশিয়েশন দক্ষতা, পরিশ্রম এবং অতিঅবশ্যই ভাগ্যের আশীর্বাদে একজন বি.এ পাশ গ্রামের ছেলে থেকে সে আজকের এই অবস্থানে এসেছে। অঢেল প্রাপ্তির পরেও সারোয়ারের জীবনের কোণাকাঞ্চিতে হতাশা আর বেদনা।

একজন প্রথম প্রজন্মের শহুরে উচ্চবিত্তের জীবনে সাধরণত যেসব ক্রাইসিস থাকতে পারে তার অধিকাংশই সারোয়ারের উপর চাপিয়েছেন লেখক। সারোয়ারের বিত্তবৈভব আছে, কিন্তু নেই আশরাফ বংশপরিচয়- চাঁদপুরের এক জমিদার বংশের সাথে বৈবাহিক সম্পর্ক সেই অভাব পূরণ করলেও সেই সম্পর্কই তাকে ঠেলে দেয় নতুন টানাপোড়েনের মুখে- সমাজের দুই শ্রেণীর দ্বন্দ্ব আর গ্রামে ফেলে আসা স্বজনদের প্রতি দায়বদ্ধতা বনাম শহরে সন্তানদের ভবিষ্যৎ গড়ার কর্তব্যের মধ্যে সংঘর্ষ। নিজেকে নিম্নবিত্ত গার্মেন্টসকর্মীদের ত্রাতা ভেবে তৃপ্তি পেলেও তাদের প্রতি দায়িত্ব আর নিজের স্বার্থকে পাল্লায় মাপতে গিয়ে বিভ্রান্ত হয় সে। গল্পের সময়কাল দেড় দিন আর একটা সড়ক দুর্ঘটনাকে ঘিরেই মূল ঘটনাপ্রবাহ আবর্তীত হয়েছে। এই ক্ষুদ্র ব্যাপ্তিতেই লেখক বিশাল ডিসকোর্সকে ধারণ করতে চেষ্টা করেছেন। আর এই চেষ্টাটাই উপন্যাসটাকে দান করেছে অনন্য ইন্টেলেকচুয়াল অ্যাপীল যেটা অনেক সমসাময়িক ফিকশন লেখকদের চেয়ে জিয়া হাসানকে এগিয়ে রাখবে।উপন্যাস
ঘরানা: ড্রামা
লেখক: জিয়া হাসান
প্রকাশনী: আদর্শ
সর্বোচ্চ খুচরা মূল্য: ৩০০ টাকা

ফেইসবুকে লেখালেখির যে নতুন একটা ইন্টেলেকচুয়াল ধারা শুরু হয়েছে সেটার অন্যতম একজন শরীক জিয়া হাসান। তাঁর অন্তর্দৃষ্টিপূর্ণ আর বিশ্লেষণী লেখালেখির জন্য ফেইসবুকে তিনি ব্যাপক সেলিব্রেটেড, ইস্যুভেদে সমালোচিতও। নন-ফিকশন ধারায় তাঁর প্রথম বইটির (শাহবাগ থেকে হেফাজত: রাজসাক্ষীর জবানবন্দি, ২০১৪) সাফল্যের পর এই ফিকশন বইটি নিয়ে দ্বিতীয় বারের মত বইমেলায় পদার্পণ। তাঁর আগ্রহের বিষয় মূলত সমাজ-সংস্কৃতি, রাজনীতি আর অর্থনীতি। তাই ফিকশন লিখলেও প্রত্যাশা ছিল সচরাচর যেসব ইস্যুকে অ্যাড্রেস করেন উপন্যাসে সেরকমই কিছু আনবেন- জিয়া হাসান যথাযথভাবেই সেটা মিটিয়েছেন।

দুর্ঘটনায় কবি মূলত সমাজের একজন প্রিভিলেজপ্রাপ্ত মানুষের কমফোর্ট জোন থেকে ছিটকে পড়া এবং এই ছিটকে পড়ার মাধ্যমে সমাজ ও আত্মপরিচয়ের কিছু বড় বড় প্রশ্নে সম্মুখীন হওয়ার গল্প- যে প্রশ্নগুলো মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত অনেকের মাথার ভিতরই আছে, কিন্তু সাধারণত সামনে এনে দেখা হয় না।

লেখকের ভাষা খুবই সহজ আর সাবলীল। গল্প বলার ক্রাফটের টেকনিকগুলো নিয়ে তাঁর যথেষ্ট পড়াশোনা আছে, তাই তেল, নূন, মসলা যথাযথভাবেই দেওয়া হয়েছে। চরিত্রগুলোর সাথে অল্প কথায়ই ইমোশনাল অ্যাটাচমেন্ট গড়ে উঠে। টেনশন বিল্ডআপে লেখকের দক্ষতা প্রশংসনীয়, টেনশন একবারে থ্রিলারের হাইটে নিয়ে গেছেন। আর সবশেষে চেরি অন টপ একটা অর্থবহ টুইস্ট। পড়া শেষ করে ফেইসবুক বা মুভি নিয়ে বসে যাওয়ার মত বই না এটা- পাঠককে চিন্তায় আচ্ছন্ন করতে আর নাড়া দিতে ভালোমতই সক্ষম।

উপন্যাসের প্রোটাগনিস্ট সারোয়ার বাংলাদেশের একটা প্রথম শ্রেণীর গার্মেন্টসের মার্চেন্ডাইজিং ডিরেক্টর। অসাধারণ ই.কিউ, আই.কিউ, নেগোশিয়েশন দক্ষতা, পরিশ্রম এবং অতিঅবশ্যই ভাগ্যের আশীর্বাদে একজন বি.এ পাশ গ্রামের ছেলে থেকে সে আজকের এই অবস্থানে এসেছে। অঢেল প্রাপ্তির পরেও সারোয়ারের জীবনের কোণাকাঞ্চিতে হতাশা আর বেদনা।

একজন প্রথম প্রজন্মের শহুরে উচ্চবিত্তের জীবনে সাধরণত যেসব ক্রাইসিস থাকতে পারে তার অধিকাংশই সারোয়ারের উপর চাপিয়েছেন লেখক। সারোয়ারের বিত্তবৈভব আছে, কিন্তু নেই আশরাফ বংশপরিচয়- চাঁদপুরের এক জমিদার বংশের সাথে বৈবাহিক সম্পর্ক সেই অভাব পূরণ করলেও সেই সম্পর্কই তাকে ঠেলে দেয় নতুন টানাপোড়েনের মুখে- সমাজের দুই শ্রেণীর দ্বন্দ্ব আর গ্রামে ফেলে আসা স্বজনদের প্রতি দায়বদ্ধতা বনাম শহরে সন্তানদের ভবিষ্যৎ গড়ার কর্তব্যের মধ্যে সংঘর্ষ। নিজেকে নিম্নবিত্ত গার্মেন্টসকর্মীদের ত্রাতা ভেবে তৃপ্তি পেলেও তাদের প্রতি দায়িত্ব আর নিজের স্বার্থকে পাল্লায় মাপতে গিয়ে বিভ্রান্ত হয় সে। গল্পের সময়কাল দেড় দিন আর একটা সড়ক দুর্ঘটনাকে ঘিরেই মূল ঘটনাপ্রবাহ আবর্তীত হয়েছে। এই ক্ষুদ্র ব্যাপ্তিতেই লেখক বিশাল ডিসকোর্সকে ধারণ করতে চেষ্টা করেছেন। আর এই চেষ্টাটাই উপন্যাসটাকে দান করেছে অনন্য ইন্টেলেকচুয়াল অ্যাপীল যেটা অনেক সমসাময়িক ফিকশন লেখকদের চেয়ে জিয়া হাসানকে এগিয়ে রাখবে।

সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×