somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রচনা: আমার জীবনের লক্ষ্য

১২ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[উপশিরোনাম: ভূমিকা, লক্ষ্য স্থির করার কারণ, জীবনের লক্ষ্য, উপসংহার]
ভূমিকা: প্রত্যেক মানুষের জীবনেই একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে। এই লক্ষকে সামনে রেখেই সে জীবনসংগ্রামে অবতীর্ণ হয়। যার জীবনে কোনো লক্ষ্য নেই, সে জীবনসংগ্রামে টিকে থাকতে পারে না। হালবিহীন, পাল ছেঁড়া নৌকার মতো তার জীবন ভেসে যায়। সাফল্য নামের সেই সোনালি বন্দরে সে কখনো পৌঁছাতে পারে না।
লক্ষ্য স্থির করার কারণ: জীবনের শুরুতে সুস্পষ্ট লক্ষ্য স্থির করলে জীবনে চলার পথের সন্ধান পাওয়া যায়। আর পথের সন্ধান পেলে নিজের মেধা ও শ্রম দিয়ে সেই পথে এগিয়ে যাওয়া যায়।
আমার জীবনের লক্ষ্য: আমি এখনো প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র। জীবন সম্পর্কে তেমন কোনো ধারণা এখনো মনে জন্মায়নি। তবু আমি মনে মনে একটি লক্ষ্য স্থির করেছি। আমার বন্ধুরা অনেকেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনবিদ, ব্যবসায়ী প্রভৃতি হওয়ার আশা পোষণ করে। কিন্তু আমি এমন একটি পেশাকে জীবনের লক্ষ্য হিসাবে ধরে নিয়েছি, যার কথা শুনলে সবার মন শ্রদ্ধায় ভরে ওঠে। আমার জীবনের লক্ষ্য একজন আদর্শ শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা।
কেন আমি শিক্ষক হতে চাই: শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। আর এই মেরুদণ্ড যে জাতির যত বেশি শক্ত, সে জাতি বিশ্বে তত উন্নত। কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমানে আমরা শিক্ষায় আজও পিছিয়ে আছি। এ দেশের অধিকাংশ লোক নিরক্ষর ও অসহায়। নিরক্ষরতার কারণে তাঁরা সমাজে বিভিন্নভাবে শোষিত, বঞ্চিত ও নিগৃহীত হচ্ছে। আবার আর এক শ্রেণীর মানুষ আছে, যারা শুধু জীবনের প্রয়োজনেই শিক্ষাকে গ্রহণ করে। ফলে, তাদের শিক্ষাও সমাজের উপকারে আসে না। কিন্তু আমি এমন এক শিক্ষা দিতে চাই, যা দেশের, সমাজের ও জাতির সত্যিকারের উপকারে আসবে। এ জন্য আমি একজন শিক্ষক হতে চাই।
উপসংহার: শিক্ষা ছাড়া যেমন কোনো জাতি উন্নতি করতে পারে না, তেমনি যোগ্য শিক্ষক ছাড়াও একটি জাতি সুশিক্ষা পেতে পারে না। আমি একজন শিক্ষক হয়ে দেশের কিছুসংখ্যক নাগরিককেও যদি যোগ্য করে তুলতে পারি, তবেই আমার জীবন সার্থক হয়েছে বলে মনে করব। এ আশাতেই আমি বুক বেঁধে আছি। আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারব এবং দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারব।
[অনুসরণে লেখা যায়: বড় হয়ে যা হতে চাই]
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×