somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুন্দরবনের প্রাণী: শব্দার্থ: বাক্য রচনা: যুক্তবর্ণ

১২ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রশ্ন: প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখো।
অবলুপ্ত, দক্ষ, ভক্ষণ করা, এতদ্ব্যতীত, অমূল্য, বিমর্ষ, স্মরণে রাখা, প্রযোজ্য, দণ্ডনীয়, কর্তব্য, নিষিদ্ধ, যথেষ্ট, রয়্যাল।
উত্তর:
অবলুপ্ত যা লোপ পেয়েছে
দক্ষ পারদর্শী
ভক্ষণ করা খাওয়া
এতদ্ব্যতীত এ ছাড়া
অমূল্য যার মূল্য নির্ধারণ করা যায় না
বিমর্ষ দুঃখিত
স্মরণে রাখা মনে রাখা
প্রযোজ্য যা প্রয়োগ করা যায়
দণ্ডনীয় শাস্তি পাওয়ার যোগ্য
কর্তব্য যা করা প্রয়োজন
নিষিদ্ধ যা নিষেধ করা হয়েছে
যথেষ্ট প্রচুর
রয়্যাল রাজকীয়।
প্রশ্ন: প্রদত্ত শব্দগুলো দিয়ে বাক্যরচনা করো।
দক্ষ, বিমর্ষ, যথেষ্ট, অমূল্য, প্রযোজ্য, কর্তব্য, নিষিদ্ধ
উত্তর:
দক্ষ- নিজাম সাঁতারে খুব দক্ষ।
বিমর্ষ- আসিফের কী হয়েছে যে সব সময় বিমর্ষ
থাকে?
যথেষ্ট- মল্লিকের যথেষ্ট বিষয়-সম্পত্তি, সংসার
চালাতে কষ্ট করতে হয় না।
অমূল্য- সুস্বাস্থ্য জীবনের অমূল্য সম্পদ।
প্রযোজ্য- তুমি যা বললে তা এ ক্ষেত্রে প্রযোজ্য নয়।
কর্তব্য- পড়াশোনা করা ছাত্রছাত্রীদের প্রধান
কর্তব্য।
নিষিদ্ধ- স্কুলের যত্রতত্র থুতু ফেলা নিষিদ্ধ।
প্রশ্ন: প্রদত্ত যুক্তবর্ণ ব্যবহার করে শব্দ গঠন করো এবং বাক্যে প্রয়োগ দেখাও।
শ্ব, ঙ্গ, স্ম, ন্দ, ষ্ট, ণ্ড, ম্প, প্ত, শ্চ, স্ব, ক্ষ, ন্ব, স্থ, জ্ঞ, ঞ্চ, ঘ্ন
উত্তর:
যুক্তবর্ণ শব্দ বাক্য
শ্ব- বিশ্ব- এই বিশ্ব অনেক বড়।
ঙ্গ- বেঙ্গল- রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবীর
সেরা প্রজাতির বাঘ।
স্ম- স্মরণ- টাইগার শুনলে রয়্যাল বেঙ্গল
টাইগারের কথা স্মরণ হবেই।
ন্দ- আনন্দ- পাখি চায় ওড়ার আনন্দ।
ষ্ট- যথেষ্ট- একসময় সুন্দরবনে যথেষ্টসংখ্যক
গণ্ডার ছিল।
ন্ড- গণ্ডার- গণ্ডার তার বিরাট বপু নিয়ে
চমৎকার সাঁতার কাটতে পারে।
ম্প- সম্পূর্ণ- সুন্দরবনে গণ্ডার এখন সম্পূর্ণভাবে
অবলুপ্ত।
প্ত- বিলুপ্ত- বাংলাদেশে কিছু কিছু জীবজন্তু প্রায়
বিলুপ্ত হয়ে গেছে।
শ্চ- নিশ্চিহ্ন- সুন্দরবনের গণ্ডার এখন নিশ্চিহ্ন
হয়ে গেছে।
স্ব- স্বভাব- শকুনের স্বভাব আচার-আচরণ
একটু অন্য রকম।
ক্ষ- দক্ষ- রাতুল সাঁতারে খুব দক্ষ।
ন্ব- ক্রমান্বয়- ইংরেজ শাসন আমলে দেশীয়
কর্মচারী ও স্থানীয় শিকারিরা মিলে
ক্রমান্বয়ে গণ্ডার শিকার করেন।
স্থ- স্থান- পাহাড়ি এলাকায় অনেক নির্জন স্থান
রয়েছে।
জ্ঞ- জ্ঞানী- কথায় আছে, মূর্খ বন্ধুর চেয়ে জ্ঞানী
শত্রু ভালো।
ঞ্চ- অঞ্চল- বর্তমানে একমাত্র পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে হাতির দেখা মেলে।
ঘ্ন- নির্বিঘ্ন- যাত্রীরা নির্বিঘ্নে নদী পার হলো।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

×