somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রচ্ছপাঠ্যবই সম্পৃক্ত অনুচ্ছেদ: বাংলাদেশ

১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা পাঠ্যবইয়ের পাঠ্যসূচি থেকে গতকাল দেওয়া অনুচ্ছেদের ওপর কয়েকটি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
৬। নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর লেখো।
ক) বাংলাদেশের জনজীবন কেমন?
খ) মানুষকে কীভাবে ভালোবাসতে হবে?
গ) দেশ মানে কী?
ঘ) দেশকে কেন ভালোবাসতে হবে?
ঙ) আমাদের জীবন কীভাবে সার্থক হয়ে উঠবে?
৬ নম্বর প্রশ্নের উত্তর:
ক: বৈচিত্র্যে ভরা আমাদের বাংলাদেশের জনজীবন। বাগানে যেমন অনেক রকমের গাছ থাকে—বড় গাছ, ছোট গাছ। কোনো গাছে ফুল ফোটে, কোনো গাছে ঝুলন্ত ফল বাতাসে দোল খায়। বাংলাদেশও সেই রকম। এখানে রয়েছে নানা ধরনের মানুষ, নানা ধরনের পেশা। এ দেশের বৈচিত্র্যময় জনজীবন যেন একটা বড় বাগান।
খ: আমরা যারা বাংলাদেশে বসবাস করি, সবাই একে অন্যের আপনজন। বিনি সুতায় গাঁথা আমাদের সম্পর্ক। তাই এই দেশকে ঘুরে ঘুরে দেখতে হবে। আত্মীয়স্বজনদের বাড়ি বেড়াতে যেতে হবে। বন্ধুবান্ধবদের বাড়িতে কাটিয়ে আসতে হবে কয়েক দিন। এভাবেই মানুষকে ভালোবাসতে হবে। মানুষে মানুষে মিলেমিশে থাকলে মনের মধ্যে ভালোবাসা জন্মায়।
গ: দেশ মানে হলো এর মানুষ, দেশ মানে হলো এর জনপদ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র—এসব।
ঘ: দেশ হলো জননীর মতো। মা যেমন স্নেহ-মমতা-ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও তেমনই তার আলো-বাতাস-সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। তাই দেশকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে।
ঙ: দেশ আমাদের মাতৃভূমি। দেশ আমাদের জন্মভূমি। দেশ আমাদের মায়ের মতো। মায়ের স্নেহ-মমতা-ভালোবাসায় আমরা যেমন বেড়ে উঠি, তেমনি দেশের আলো, বাতাস, সম্পদের ওপর নির্ভর করে আমরা বেঁচে থাকি। মাকে
আমরা যেমন ভালোবাসি, দেশকেও তেমনি ভালোবাসতে হবে।
দেশকে ভালোবাসার মধ্য দিয়েই আমাদের জীবন সার্থক হয়ে উঠবে।
৭। প্রদত্ত অনুচ্ছেদটির সারাংশ লেখো।
৭ নম্বর প্রশ্নের উত্তর:
# প্রদত্ত অনুচ্ছেদটির সারাংশ নিচে লেখা হলো।
দেশের মানুষ আর প্রকৃতি আমাদের কাছে অত্যন্ত প্রিয়। দেশ আমাদের মায়ের মতোই মমতাময়ী, স্নেহময়ী। মাতৃসমা দেশের কোলেই আমরা থাকব চিরকাল। দেশের জন্য আমরা কাজ করব, দেশকে ভালোবাসব। তাতেই আমাদের জীবনের সার্থকতা।
৮। প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখো।
বৈচিত্র্য, বেলাভূমি, প্রান্তর, স্বজন, সার্থক
৮ নম্বর প্রশ্নের উত্তর:
প্রদত্ত শব্দ— শব্দার্থ
বৈচিত্র্য— বিভিন্নতা
বেলাভূমি— সমুদ্রের তীরে বালুময় স্থান
প্রান্তর— মাঠ
স্বজন— আত্মীয়
সার্থক— সফল।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

×