বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন আবারও উত্তপ্ত হয়ে উঠেছে।তৈরি হয়েছে এক সংঘাতময় পরিস্থিতি। একদিকে যেমন বাসে গাড়িতে আগুনে হতাহতের ঘটনা ঘটছে, ভাংচুর চলছে, আবার পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত বা পুলিশি অভিযানও চলছে।মানবধিকারের চরম লঙ্ঘন চলছে। এই রকম হানাহানি পরিবেশ থেকে মুক্তির জন্য আমরা তরুণরা বড় দুইটা রাজনৈতিক দল কে আহবান জানাতে চাই, দয়া করে আপনারা সমজতায় আসুন। আমাদের কে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দিন। সকল জনগনের প্রতি আমাদের আকুল আবেদন, শান্তির জন্য মানব বন্ধনে উপস্থিত হয়ে বলুন, আমরা আগুনে দগ্ধ বা বন্দুক যুদ্ধে মরতে চাই না।অহিংস উপায়ে সমাধান খুঁজুন, গণতান্ত্রিক সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করুন, মানবধিকার সংরক্ষণ করুন।
আয়োজনে ঃ ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন
চলে আসুন জাতীয় প্রেস ক্লাবের সামনে, সকাল সাড়ে ৯ টাই, শুক্রবার।। প্রয়োজনে মুঠোফোন ঃ ০১৭১৯৩২৬৫৯৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


