তৃপ্তিভরে হাসতেই পারেন কার্লোস দুঙ্গা। গর্বভরে বলতেই পারেন "শিরোপা জিততে নান্দনিক ফুটবলের চেয়ে কার্যকর ফুটবল খেলাটাই জরুরি"। যোগ করতে পারেন, "এবং সেজন্য তারকা খেলোয়াড়দের দলে থাকা জরুরি নয়।" ঠিকই তো। তারকায় ভরপুর আর্জেন্টিনাকে ৩-০ গোলে হেলায় হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছে ঘরের ছেলেদের নিয়ে গড়া ব্রাজিল। এমন কথা বলার অধিকার আছে দুঙ্গার।
রোববার রাতে মারাকাইবোতে যে আর্জেন্টিনা খেলল সেটা ৫ ম্যাচে ১৬ গোল করা আর্জেন্টিনা নয়। লিওনেল মেসি, কার্লোস তেভেজ ও হুয়ান রিকুয়েলমেকে নিয়ে গড়া টুর্নামেন্টের সবচেয়ে ভীতিকর আক্রমণভাগ ভেজা বিড়ালের মতোই মিইয়ে ছিলেন ব্রাজিলের নিরেট ডিফেন্সের সামনে। চেষ্টা তারা করেছেন, ফল মেলেনি। অন্যদিকে পাল্টা আক্রমণে প্রতিবারই ব্রাজিল ছিল ভীতিকর। বলতে পারেন চ্যাম্পিয়নের মতো খেলেই শিরোপা ধরে রেখেছে সেলেকাওরা।
ম্যাচ শুরু হতে না হতেই গোল করে ম্যাচটা হাতে নিয়ে নেয় ব্রাজিল। খেলার বয়স মাত্র মিনিট চারেক। পাল্টা আক্রমণ থেকে এলানোর বাড়িয়ে দেওয়া লম্বা বল ধরে দারুণ এক বাঁক খাওয়ানো শটে গোল করেছেন হুলিও বাপতিস্তা। খানিকপরই সমতার সুযোগ পেয়েছিলেন রিকুয়েলমে। বাঁ প্রান্ত দিয়ে মেসির ক্রসটি হেড করে তার পায়ে ফেলেন হুয়ান ভেরন। কিন্তু রিকুয়েমে পোস্টে মারেন। ৩৫ মিনিটে আরেকটি দারুণ সুযোগ পেয়েছিলেন আর্জেন্টাইন নাম্বার টেন। কিন্তু বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে দলকে রক্ষা করেন ব্রাজিলিয়ান কিপার দোনি।
বিরতির পাঁচ মিনিট আগে আত্মঘাতি গোলে দলের সর্বনাশ পোক্ত করেন রবার্তো আয়ালা। ডান প্রান্ত দিয়ে আগুয়ান ডানিয়েল আলভেজের ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক। হ্যাটট্রিকসহ ৬ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা রবিনিয়ো কোনো গোল পাননি ম্যাচে। কিন্তু তৃতীয় গোলটির সূচনা তার পা থেকেই। ৬৯ মিনিটে রবিনিয়োর বাড়ানো বল পেয়ে ভাগনার লাভ ডিফেন্সচেরা থ্রু দেন আলভেজকে। কোনাকুনি শটে আর্জেন্টাইন কিপার রবার্তো আবোন্দানজিয়ারিকে পরাস্ত করেন আলভেজ।
আর্জেন্টিনা সে অর্থে কোনো সুযোগই পায়নি ম্যাচে ফেরার। সুযোগ দেয়নি হুয়ান-আলেক্স-দোনির নিরেট রক্ষণ। তাই এখানেই শেষ হয় কোপা আমেরিকায় কোচ আলফে বাসিলের টানা ১৯ ম্যাচ জেতার রেকর্ড। গত ৫টি টুর্নামেন্টে এটি ব্রাজিলের চতুর্থ ও সবমিলিয়ে অষ্টম শিরোপা।
আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকা জিতল ব্রাজিল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৭টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ছোট গল্পঃ ভ্রম

চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন
পাহাড় আমি ভালোবাসি
পাহাড় আমি ভালোবাসি
...........................................

চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।
পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।
ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন
পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন
"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"
জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন
শত্রুর শত্রু
উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।