somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাঈদীর শাস্তি যেন ফাঁসি হয়

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বাধীনতা যুদ্ধের বিরোধীতাকারী ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মানুষ হত্যা, ধর্ষণসহ ২০টি অভিযোগে অভিযুক্ত রাজাকার জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলোয়ার হোসেন সাঈদীর সর্বনিম্ন শাস্তি ফাঁসি হবে, এটাই প্রত্যাশা করছেন মানুষ।

তাদের আশা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী এ রাজাকারের মৃত্যুদণ্ডের রায় দেবেন। এ রাজাকারের ফাঁসি কার্যকর হলে মুক্তিযুদ্ধে শহীদদের ‍আত্মা শান্তি পাবে বলেও মনে করছেন তারা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যূনালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত তৃতীয় ব্যক্তি হিসেবে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলোয়ার হোসেন সাঈদীর রায় দেওয়া হবে বৃহস্পতিবার। মুক্তিযুদ্ধে বিরোধীতাকারী ও মানুষ হত্যাকারী এ রাজাকারের রায় নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ‘ফাঁসি হবে’ এমনই প্রত্যাশা ব্যক্ত করেছেন চট্টগ্রামের মানুষ।

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গণজাগরণের ২৩তম দিন বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাঈদীর মামলার রায়ের সময়সূচী ঘোষণা করেন।

স্বাধীনতা যুদ্ধে ভাই ও স্বামী হারিয়ে ‘শহীদ জায়া‘ হিসেবে পরিচিত হন বেগম মুশতারী শফী। যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে রাজপথে এখনো আন্দোলন করছেন তিনি।

শহীদজায়া বেগম মুশতারী শফী বাংলানিউজকে বলেন, ‘সাঈদীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে গণহত্যা ও ধর্ষণসহ ২০টি অভিযোগ রয়েছে। আমার বিবেক-বিবেচনাবোধ বলছে, এসব অভিযোগে তাকে মৃত্যুদন্ড দেওয়া দরকার। ট্রাইব্যুনালের রায়ে সাঈদীর উপযুক্ত শাস্তি মৃত্যুদন্ড হলে আমি স্বস্তি পাব আর আমার শহীদ স্বামীর আত্মা শান্তি পাবে।’

চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশিষ্ট সমাজ বিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেন বাংলানিউজকে বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধে সাঈদীর বিরুদ্ধে হত্যা ও নারী ধর্ষনসহ অনেক অভিযোগ রয়েছে। এতগুলো অভিযোগ যার বিরুদ্ধে, তাকে তো সর্বোচ্চ শাস্তিই দেওয়া উচিত। দেশের স্বাধীনতা বিরোধীতাকারী এ রাজাকারের বিচারের রায়ে ফাঁসি হবে এটাই আমাদের প্রত্যাশা।’

সাঈদীর বিরুদ্ধে গঠন করা অভিযোগ, ৮৮ পৃষ্ঠার সূচনা বক্তব্য এবং ৭৭ পৃষ্ঠার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন বা আনুষ্ঠানিক অভিযোগপত্রে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ চলাকালে তিন হাজারেরও বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা বা হত্যায় সহযোগিতা, নয়জনেরও বেশি নারীকে ধর্ষণ, বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, ভাঙচুর এবং ১০০ থেকে ১৫০ হিন্দুকে ধর্মান্তরে বাধ্য করার ২০টি ঘটনার অভিযোগ আনা হয়েছে। এগুলো আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ৩(২) ধারা অনুসারে মানবতার বিরুদ্ধে অপরাধ।

একাত্তরের স্বাধীনতা যুদ্ধে সাঈদীরা পরিকল্পিতভাবে গণহত্যা করেছেন। তাই আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি ফাঁসি হওয়া উচিত। বলেছেন মুক্তিযুদ্ধের গবেষক ডা. মাহফুজুর রহমান।

তিনি বাংলানিউজকে বলেন, ‘একাত্তরের যুদ্ধে সাঈদী ও জামায়াত পরিকল্পিতভাবে মানুষ হত্যা করেছে। তারা জাতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তারা গণহত্যাকারী একই সঙ্গে যুদ্ধাপরাধী। দল ও ব্যক্তি উভয়ের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। জামায়াত এখনো মুক্তিযুদ্ধের বিরোধীতার অবস্থান থেকে সরে আসেনি।’

সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগ, চট্টগ্রামের আহবায়ক শরীফ চৌহান বাংলানিউজকে বলেন, ‘একাত্তরের গণহত্যার অভিযোগে সাঈদী রাজাকারের সর্বনিম্ন শাস্তিও যেন ফাঁসি হয়। সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে দেশে গণআন্দোলন শুরু হয়েছে। গণমানুষের প্রত্যাশা বিচারের রায়ে সাঈদীর ফাঁসি হবে। না হলে মানুষ আবার রাজপথে নেমে আসবে।’

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক শওকত বাঙালি এ প্রসঙ্গে বাংলানিউজকে বলেন, ‘আমাদের একটাই প্রত্যাশা। তা হচ্ছে যুদ্ধাপরাধীদের সর্বনিম্ন শাস্তি ফাঁসি। এটাই হচ্ছে বাস্তবতা। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলনরত লাখো তরুণের এর বাইরে আর কোনো প্রত্যাশা নেই।’

একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে জড়িত যুদ্ধাপরাধীদের বিচারের লক্ষ্যে ২০১০ সালের ২৫ মার্চ গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গঠনের পর প্রায় পৌনে ৩ বছরের কাছাকাছি সময়ে এসে তৃতীয় কোনো অভিযুক্তের বিরুদ্ধে রায় ঘোষিত হতে যাচ্ছে।

বাকি দুই মামলার রায় ঘোষিত হয়েছে গত বছরের ২২ মার্চ গঠিত দ্বিতীয় ট্রাইব্যুনালে। এর মধ্যে ২১ জানুয়ারি ফাঁসির আদেশ দিয়ে জামায়াতের সাবেক রোকন (সদস্য) আবুল কালাম আজাদ বাচ্চু রাজাকারের বিরুদ্ধে রায় দিয়েছেন ওই ট্রাইব্যুনাল।

একই ট্রাইব্যুনাল গত ৫ ফেব্রুয়ারি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের বিজয় খুব দরকার ...

লিখেছেন অপলক , ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৩৪



বিগত সরকারগুলো যে পরিমান ক্ষয়ক্ষতি করে গেছে, তা পুষিয়ে নিতে ১০টা বছর যোগ্য এবং শিক্ষিত শ্রেনীর হাতে সরকার ব্যবস্থা থাকা খুব জরুরী। গোমূর্খ চাঁদাবাজ আর নারী লিপ্সুদের ভীড়ে জামায়াতে... ...বাকিটুকু পড়ুন

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা বলি।

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১৩

আমি পলিটিক্স এবং পলিটিশিয়ান পছন্দ পারি না। কোন দলের প্রতিই আমার আলগা মোহ কাজ করেনা। "দলকানা" "দলদাস" ইত্যাদি গুণাবলী তাই আমার খুবই চোখে লাগে।

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা... ...বাকিটুকু পড়ুন

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:০২

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং
(বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে স্হানীয় পর্যবেক্ষণ)




আমরা সবাই অনেক উদ্বেগ ও উৎকন্ঠা নিয়ে আগত নির্বাচন নিয়ে উন্মুখ হয়ে আছি,
প্রতিটি মর্হুতে বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

******মায়ের শ্রেষ্ঠ স্মৃতি******

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৫


মায়ের স্মৃতি কোনো পুরোনো আলমারির তাকে
ভাঁজ করে রাখা শাড়ির গন্ধ নয়
কোনো বিবর্ণ ছবির ফ্রেমে আটকে থাকা
নিস্তব্ধ হাসিও নয়
সে থাকে নিঃশব্দ এক অনুভবে।

অসুস্থ রাতের জ্বরজ্বালা কপালে
যখন আগুনের ঢেউ খেলে
একটি শীতল... ...বাকিটুকু পড়ুন

জনগণ এবার কোন দলকে ভোট দিতে পারে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৬


আজ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সকাল সাতটা থেকেই মানুষ ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি জোট বনাম এগারো দলীয় জোট (এনসিপি ও জামায়াত)। নির্বাচনের পরপরই... ...বাকিটুকু পড়ুন

×