যুদ্ধাপরাধীর বিচারের সাথে সনাতন ধর্মাবলম্বীদের সম্পর্ক কোথায় বুঝলাম না। কেন সারা দেশে এই বিচারের সাথে সাথে সনাতন ধর্মালম্বীদের উপর নির্যাতন শুরু হয়েছে। সরকার কি করছে। আওয়ামী সরকার কেন কোন সরকারই কিছুই করে না। আওয়ামী লীগ সরকার মনে করে হিন্দুরা ভোট তাদেরই দেবে আর বিএনপি মনে করে যাই করি না কেন হিন্দুরা তাদের ভোট দিবে না। আর তাই সবসময়ই বলির পাঠা এই হিন্দু সম্প্রদায়। অসাম্প্রদায়িকতার কথা বললে কেউ তার সঠিক চর্চা করে না। সুরঞ্জিত সেন গুপ্ত এবং গয়েশ্বর চন্দ্র রায় এ দু'জন দেশের প্রধান দুই গলের অন্যতম প্রধান নেতা তারা শুধু তাদের স্বার্থটাই বোঝে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকেও আন্দোলন করা সম্ভব হয় না কারণ যে সরকার ক্ষমতায় থাকে সে সরকারের ছাত্র সংগঠনের নেতারা নিজেদের স্বার্থের জন্য তা করতে দেয় না। কিন্তু এভাবে আর কত দিন। যাদের ঘর বাড়ি জ্বালান হচ্ছে তারা খুবই নিরীহ মানুষ রাজনীতি বোঝে না। শুধু ভাল থাকতে চায়। তাদের পাশে দাড়ানোর জন্য সকল বাঙালির কাছে বিনীত অনুরোধ। ওরা সবাইকে পাশে চায় সনাতন ধর্মালম্বী হিসাবে নয় বাংলাদেশি হিসাবে সব বাঙালিকে।...
আলোচিত ব্লগ
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন
পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন
জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন
আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন
[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে- ভাল্লাগে!

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।