somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

॥ মুক্তিযুদ্ধের পক্ষশক্তির ঐক্যের বিকল্প নেই ॥

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কিসের আলোচনা, কার সাথে আলোচনা? যারা আমাদের ৩০ লক্ষ শহীদের আত্বত্যাগ আর ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত মহান স্বাধীনতা আর সার্বভৌমত্বকে বিশ্বাসই করে না বরঞ্চ এদেশের স্বাধীনতা আর সার্বভৌমত্বকে যারা পদদলিত করে একে ধ্বংশ করতে নানা নীল নক্শার ষড়যন্ত্রে লিপ্ত, যারা প্রচার করে বেড়ায় ’৭১ এ মুক্তিযুদ্ধ হিন্দুস্থানের হিন্দুদের ষড়যন্ত্রের ফসল আর ইন্ডিয়ান সৈন্যদের জন্য তাদেও সেই যুদ্ধে পরাজিত হতে হয়েছে এবং সেই যুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নিতেই যারা এখন মরিয়া প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের সাথে আবার কিসের আলোচনা আর কিসের সমঝোতা? যে রাজনৈতিক অপশক্তি আমাদের ’৭১ এর মুক্তিযুদ্ধের চেতনার বিরোধীদের সাথে আতাঁত করে দেশের গণতন্ত্র, স¦াধীনতা আর সার্বভৌমত্বকে ধলিষ্যাৎ করে দিতে চায় তাদের সাথে কোনো ধরণের আলোচনা হতে পারেনা। আর এদের সাথে কোন আলোচনা হলেও কোন সমঝোতায় পৌঁছানো যাবে না। সুতরাং চাপে পড়ে লোক দেখানো সংলাপ আর আলোচনার কোনো দরকার নেই।
আলোচনা আর সংলাপ করতে হলে বিরোধপূর্ণ বিষয়ে উভয় পক্ষকে আন্তরিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। বিরোধপূর্ণ কী এজেন্ডা নিয়ে আলোচনা আর সংলাপ হবে তা উভয় পক্ষ বিরোধীয় বিষয় বলে মেনে নিতে হবে। সুতরাাং বিরোধী দল বিএনপি’র দাবী অনুযায়ী ’৭১ এর মহান মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী যুদ্ধাপরাধে অভিযুক্তদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুন্যাল বাতিল করে তাদের সাথে আলোচনার নামে সংলাপ করবে? বিএনপি’র দাবী অনুযায়ী জাতীয় নির্বাচনের আগে অসাংবিধানিক তত্ব্যাবধায়ক পদ্ধতি বহাল করতে হবে? দেশ ও জাতির জন্য যা আত্বঘাতিক তাই যদি মেনে নিতে হবে তা হলে সংলাপ আর আলোচনার কী কোনো দরকার আছে? আলোচনা আর সংলাপ করতে হলে উভয়পক্ষকে কিছুটা ছাড় দেওয়ার মানষিকতা থাকতে হবে। আলোচনার নামে সংলাপ তখনই হতে পারে যখন উভয়পক্ষ পরষ্পরের মতামতের প্রতি শ্রদ্ধাশীল আর আন্তরিক হন। মুক্তিযুদ্ধের পক্ষশক্তির দাবী অনুযায়ী বিএনপি কী ঘোষণা দিয়ে বলতে পারবে যে, “আজ থেকে মুক্তিযুদ্ধের বিপক্ষ মৌলবাদী রাজনৈতিক অপশক্তি জামাত-শিবিরের সাথে আমরা সকল প্রকার সম্পর্ক চিরতরে ছিন্ন করলাম এবং মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত সকল অপরাধির জন্য মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক যুদ্ধাপরাধীদের যে শাস্তি প্রদান করবে তা আমরা মেনে নিব”!
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশ ও জনগণের স্বার্থ্যে আওয়ামী লীগ সংলাপে বসে কিছুটা ছাড় দিলেও বিএনপি কিছুতেই তাদের রাজনৈতিক অবস্থান থেকে বিন্দুমাত্র ছাড় দিবে না। বিএনপি তাদের রাজনৈতিক অবস্থান থেকে যদি কোনো ছাড় নাই দিবে তাহলে লোক দেখানো শুধু শুধু আলোচনা আর সংলাপ করার কী যুক্তিসংগত কোন কারণ থাকতে পারে? আমাদের স্মৃতিশক্তি বলছে নানা ঢাকঢোল আর বাদ্যযন্ত্র বাজিয়ে মরহুম মান্নান ভূঁইয়া ও আব্দুল জলিলের আন্তরিক প্রচেষ্টায় জনপ্রত্যাশিত কেনো ব্যর্থ হয়েছিল? তার আগে কমনওয়েলথ’র তৎকালীন মহাসচিব স্যার ন্যানিয়ানের উদ্যোগে অনুষ্ঠিত সংলাপ কেনো ব্যর্থ হয়েছিল? বর্তমান অস্থির রাজনৈতিক প্রেক্ষাপট আর অতীত থেকে শিক্ষা নিলে রাজনৈতিক ডায়ালগের নামে রাজনৈতিক তামাশার কোনই দরকার নেই। অতএব, উদ্ভুত রাজনৈতিক সমস্যা রাজনৈতিক ভাবেই রাজনৈতিক মাঠেই সমাধান বাঞ্চনীয়। আর এক্ষেত্রে মুক্তিযুদ্ধের সকল পক্ষশক্তি একত্রিত হয়ে ’৭১ এর পরাজিত শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের বিজয় খুব দরকার ...

লিখেছেন অপলক , ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৩৪



বিগত সরকারগুলো যে পরিমান ক্ষয়ক্ষতি করে গেছে, তা পুষিয়ে নিতে ১০টা বছর যোগ্য এবং শিক্ষিত শ্রেনীর হাতে সরকার ব্যবস্থা থাকা খুব জরুরী। গোমূর্খ চাঁদাবাজ আর নারী লিপ্সুদের ভীড়ে জামায়াতে... ...বাকিটুকু পড়ুন

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা বলি।

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১৩

আমি পলিটিক্স এবং পলিটিশিয়ান পছন্দ পারি না। কোন দলের প্রতিই আমার আলগা মোহ কাজ করেনা। "দলকানা" "দলদাস" ইত্যাদি গুণাবলী তাই আমার খুবই চোখে লাগে।

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা... ...বাকিটুকু পড়ুন

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:০২

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং
(বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে স্হানীয় পর্যবেক্ষণ)




আমরা সবাই অনেক উদ্বেগ ও উৎকন্ঠা নিয়ে আগত নির্বাচন নিয়ে উন্মুখ হয়ে আছি,
প্রতিটি মর্হুতে বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

******মায়ের শ্রেষ্ঠ স্মৃতি******

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৫


মায়ের স্মৃতি কোনো পুরোনো আলমারির তাকে
ভাঁজ করে রাখা শাড়ির গন্ধ নয়
কোনো বিবর্ণ ছবির ফ্রেমে আটকে থাকা
নিস্তব্ধ হাসিও নয়
সে থাকে নিঃশব্দ এক অনুভবে।

অসুস্থ রাতের জ্বরজ্বালা কপালে
যখন আগুনের ঢেউ খেলে
একটি শীতল... ...বাকিটুকু পড়ুন

জনগণ এবার কোন দলকে ভোট দিতে পারে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৬


আজ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সকাল সাতটা থেকেই মানুষ ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি জোট বনাম এগারো দলীয় জোট (এনসিপি ও জামায়াত)। নির্বাচনের পরপরই... ...বাকিটুকু পড়ুন

×