আল-কায়েদা সমর্থিত স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লিভ্যান্ট বা আইএসআইএল এক অডিওবার্তায় তারা এ ঘোষণা দেয় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন। বৃহস্পতিবার ভোরে আইএসআইএলের ওয়েবসাইটে এই অডিওবার্তটি প্রকাশিত হয়। এদিকে ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকি ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রতি যে অনুরোধ জনিয়েছিলেন তা প্রত্যাখ্যান করা হয়েছে। বৃহস্পতিবার দ্য নিউইয়র্ক টাইমস পত্রিকার বরাত দিয়ে আল জাজিরা জানায়, আইসআইএলের ক্রমবর্ধমান আগ্রাসন মোকাবেলায় গত মাসে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি ড্রোন ও বিমান হামলার অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী মালিকি। কিন্তু যুক্তরাষ্ট্র তার এ অনুরোধ প্রত্যাখ্যান করে জানিয়েছে, তারা ইরাকের আভ্যন্তরীণ জটিলতায় নিজেদের যুক্ত করবে না। এদিকে আইএসআইএলের মুখপাত্র আবু মুহাম্মাদ আল-আদনানি এক ভিডিওবার্তায় তার যোদ্ধাদের বাগদাদের দিকে রওয়ানা দেয়ার আহ্বান জানিয়ে বলেছেন,‘ কিছুক্ষণের মধ্যেই বাগদাদ ও কারবালা আমাদের জন্য উন্মুক্ত হয়ে যাবে। কাজেই তোমরা এজন্য প্রস্তুত হও।’ আদনানি তার গেরিলা গোষ্ঠীকে বলেছেন, ‘শত্রুর প্রতি সদয় হইও না; আসল যুদ্ধ এখনো শুরু হয়নি-মূল যুদ্ধ হবে বাগদাদ ও কারবালায়।’ ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল-মালিকিরও সমালোচনা করেন আদনানি। ইরাকের মসুল শহরসহ উত্তর ও মধ্য-উত্তরাঞ্চল দখল করার একদিন পর বাগদাদ দখলের ঘোষণা দিল আইএসআইএল। মসুল শহর দখলের কারণে সেখানকার অন্তত পাঁচ লাখ মানুষ ঘর-বাড়ি ছেড়ে চলে গেছে। এদিকে ইরাকী কুর্দি বাহিনী তেলসমৃদ্ধ কিরকুক শহরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে। কুর্দি মুখপাত্র জব্বার ওয়ার রয়টার্সকে জানান, কিরকুকে এখন কোনো ইরাকি সেনা চোখে পড়ছে না।
আলোচিত ব্লগ
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন
পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন
জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন
আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন
[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে- ভাল্লাগে!

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।