সাতছড়ি অস্ত্র উদ্ধার কাণ্ড নাটক ছাড়া আর কিছুই নয়। যে নাটকের প্রযোজক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) তারিক আহমেদ সিদ্দিক এবং পরিচালক হলেন র্যাবের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল কর্নেল জিয়াউল হাসান। এঁরা দু’জন ইলিয়াস আলি ও চৌধুরী আলমের নিখোঁজ হওয়া, সৌদি কূটনীতিক খালাফ আলির খুন, সাংবাদিক জুটি সাগর সরওয়ার ও মেহরুন রুনির হত্যাকাণ্ড এবং সাম্প্রতিকতম নারায়ণগঞ্জ গণহত্যার ঘটনায়ও জড়িত ছিলেন। প্রসঙ্গত, নারায়ণগঞ্জে ১১ জনকে খুন করা হয়েছে। র্যাবের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি ভারতের মোদি সরকারকে তোষামোধ করার কৌশল ফেঁদেছেন সিদ্দিক ও হাসান।ইতিপূর্বে একটি ভারতীয় সংবাদপত্রে প্রকাশিত এক খবরে দাবি করা হয়েছে, র্যাব ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের (র) নির্দেশে কাজ করেছে। লক্ষণীয়, ওই পত্রিকাটি লোকসভা নির্বাচনের সময় নরেন্দ্র মোদি ও বিজেপির বিরোধিতায় সোচ্চার ছিল। তাছাড়া একাংশ সংবাদপত্রও এসব অস্ত্রশস্ত্র আলফার বলে অভিযোগ তোলে। কিন্তু একজন প্রথম সারির রাজনৈতিক বিশ্লেষক এ শামস বলেছেন, ‘আমি ইতিপূর্বে চট্টগ্রাম বন্দরে দশ ট্রাক অস্ত্রশস্ত্র উদ্ধার নিয়ে একটি বিশদ প্রবন্ধ লিখেছি। শিরোনাম ছিল- দেশপ্রেমীদের কি মৃত্যুদণ্ডের সাজা হবে? সেখানে আমি এই সেই অস্ত্র উদ্ধারের নেপথ্য কারণ তুলে ধরার চেষ্টা করেছি। সেইসঙ্গে কিছু দেশপ্রেমী সেনা অফিসারকে দোষী সাব্যস্ত করার আড়ালে সরকারের উদ্দেশ্যও বর্ণনা করেছি। সাম্প্রতিক সাতছড়ি অস্ত্র উদ্ধার ঘটনা সম্পূর্ণ নাটক। অন্য কোনও কিছু নয়। সম্ভবত কয়েক বছর আগে উদ্ধার হওয়া দশ ট্রাক অস্ত্রশস্ত্রের মধ্যে এগুলিও ছিল। মানুষকে একই ফাঁদে ফেলে বার বার হেনস্থা করার অপবাদ রয়েছে র্যাবের বিরুদ্ধে। এখন হাসিনা সরকার সর্বতোভাবে চেষ্টা করছে দশ ট্রাক অস্ত্রকাণ্ডের সঙ্গে সাতছড়ি ঘটনাকে জুড়ে দেওয়ার। শীঘ্রই দশ ট্রাক অস্ত্র মামলা হাইকোর্টে উঠবে। তাই সরকার বিষয়টিকে ইচ্ছাকৃতভাবে জটিল করার জন্য উঠে পড়ে লেগেছে।”
আলোচিত ব্লগ
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন
পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন
জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন
আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন
[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে- ভাল্লাগে!

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।