ইরাকের বেশ কয়েকটি শহর দখল করে নেয়ার পর ইসলামী সুন্নী যোদ্ধারা এখন রাজধানী বাগদাদ দখলের জন্য এগিয়ে যাচ্ছে। ডেইলি মেইল জানায়, ইসলামী জিহাদি গোষ্ঠী আইএসআইএসের এই দলে রয়েছে ১২,০০০ সশস্ত্র যোদ্ধা। তারা সোমবার আরো একটি শহর দখল করে নিয়েছে। তাল আফার শহরের বাসিন্দারা জানিয়েছেন, তীব্র এক লড়াইয়ের পর আইসিসের নেতৃত্বে সশস্ত্র সুন্নি জঙ্গিরা এই শহরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এই পরিস্থিতিতে সরকারি সৈন্য ও স্থানীয় পুলিশ তাদের অস্ত্রশস্ত্র ফেলে পালিয়েছে। শহরের শিয়ারাও ভয়ে পালাতে শুরু করেছে। আর এই সংবাদে আমেরিকা তার বাগদাদের দূতাবাসে নিরাপত্তা জোরদার করেছে এবং দূতাবাসের ৫,৫০০ স্টাফদের অনেককে বিমানে করে পার্শ্ববর্তী এলাকার নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছে । দূতাবাসের নিরাপত্তার জন্য ১০০ মেরিনা সেনা ও সেনাসদস্যদের বাগদাদ পাঠানো হয়েছে। এদিকে ইরাক সংকটের মুখে মার্কিন রণতরী ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ ইতোমধ্যেই উপসাগরীয় এলাকায় পৌঁছেছে। খবরে বলা হয়েছে, আইএসআইএস যোদ্ধারা ১৪০০ ইরাকি সৈন্যকে হত্যা করেছে যাদেরকে তারা বন্দি করেছিল। তাদের হাতে বন্দি ছিল ৪,০০০ ইরাকি সেনা। সুন্নী যোদ্ধারা তাদের এক ওয়েবসাইটে নিহত সৈনিকদের ভিডিও প্রকাশ করেছে।
আলোচিত ব্লগ
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন
পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন
জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন
আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন
[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে- ভাল্লাগে!

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।