ইরাকের সর্ববৃহৎ তেল শোধনাগারে হামলা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সুন্নী বিদ্রোহী ইএসআইএল এবার ইরাকের সবচেয়ে বড় তেল শোধনাগারে হামলা চালিয়েছে৷ বাগদাদে নিজেদের দূতাবাসে সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র৷ বেশ কিছু দেশ দুতাবাস বন্ধ করে নিজেদের নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশ দিয়েছে৷প্রায় বিনা প্রতিরোধে মসুলসহ কয়েকটি শহর দখলের পর বুধবার ভোরে বাগদাদের উত্তরাঞ্চলে বাইজি তেল শোধনাগারেহামলা চালিয়েছে আল-কায়েদার শাখা ‘ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড দ্য লেভান্ট' বা আইএসআইএল৷ বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সালাহেদীন প্রদেশের এই শোধনাগার কয়েকদিন ধরে বন্ধ ছিল৷ কর্মীরা নিরাপত্তাহীনতার কারণে কর্মস্থল ছেড়ে যাওয়ায় শোধনাগারটি বন্ধ রাখা হয়৷ইরাকের উত্তরাঞ্চলীয় শহর মসুল এবং পার্শ্ববর্তী আরো কয়েকটি এলাকা সুন্নি আইএসআইএল-এর দখলে চলে যাওয়ায় যুক্তরাষ্ট্র এবং ইরান আগেই উদ্বেগ প্রকাশ করেছিল৷ ইরান, যুক্তরাষ্ট্র, ভারতসহ বেশ কিছু দেশ জানিয়েছে, মালিকি সরকারের চলমান সন্ত্রাসবিরোধী যুদ্ধে তারা পাশে আছে৷যুক্তরাষ্ট্র ইতিমধ্যে সেনাবাহিনী পাঠিয়েছে৷ বাগদাদের পরিস্থিতির আরো অবনতির আশঙ্কায় বেশ কিছু দেশ দূতাবাস বন্ধ করে দিয়েছে৷ যুক্তরাষ্ট্রের দূতাবাস এখনো খোলা৷ তবে সেখানে নিরাপত্তা জোরদার করতে ইতিমধ্যে ২৭৫ জন সেনা সদস্যকে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র সরকার৷আক্রান্ত শহর এবং আশেপাশের এলাকাগুলো থেকে সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘর-বাড়ি ছাড়ছেন৷ বিদেশিরাও প্রাণভয়ে পালাতে বাধ্য হচ্ছেন৷ ওদিকে ভারতের ৪০ জন নির্মাণ শ্রমিকের সন্ধান না পাওয়ায় ভারত সরকার উদ্বিগ্ন৷ দেশটির পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র সাঈদ আকবর উদ্দীন জানিয়েছেন, ওই ৪০ জন নির্মাণ শ্রমিক আইএসআইএল দখলকৃত শহর মসুলেই ছিলেন৷ সব রকম চেষ্টার পরও তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলেও ভারতের এক শীর্ষ দৈনিককে জানিয়েছেন তিনি৷ইরাক পরিস্থিতির দিকে নজর রাখছে বিশ্ব সম্প্রদায়৷ প্রতিদিন গড়ে ২৫ লক্ষ ব্যারেল তেল রপ্তানি করে ইরাক৷ মধ্যপ্রাচ্যের এই দেশটির সার্বিক পরিস্থিতির অবনতি বিশ্ব রাজনীতি এবং পুঁজিবাজারেও বিরূপ প্রভাব ফেলবে বলে বিশ্লেষকদের অনুমান৷
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন
পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন
জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন
আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন
[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে- ভাল্লাগে!

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।