সমূদ্রসীমা রায়ে বাংলাদেশের দক্ষিণ তালপট্টি দ্বীপ হারানো বিষয়ে যাদের এখনো সন্দেহ আছে, তারা গুগল আর্থের এই ছবিটি খেয়াল করুন। চেয়ে দেখুন তো এখানে তালপট্টি দ্বীপ দেখা যাচ্ছে কী না? এমন কী রায়ের কপিতে দেখানো ম্যাপেও দক্ষিণ তালপট্টির অস্তিত্ব দৃশ্যমান।
[১] অথর্চ কিছু গো-গর্ধব কিছুক্ষণ পরপরই দৈনিক ভারতে আলো পত্রিকার একটা রিপোর্ট এনে কপিপেস্ট করে বলতে চাইছে তালপট্টি দ্বীপটি আর নেই! ওকে ফাইন, তালপট্টি নেই। কিন্তু ট্রাইবুনালের রায়ের কারণে বাংলাদেশের সাথে ভারতের স্থল সীমা পূন:নির্ধারণ করতে গিয়ে বাংলাদেশের সর্বদক্ষিণ-পশ্চিম সীমানা প্রায় ৪.৫ কিলোমিটার পূর্ব দিকে সরে এসেছে। এর ফলে বাংলাদেশ তার স্ট্রাটেজিক রাজনৈতিক গুরুত্বপূর্ন দক্ষিণ তালপট্টি দ্বীপের ওপর অধিকার হারিয়েছে। এটাকেও কী আপনাদের কাছে বিজয় মনে হচ্ছে? এটাকে যদি আপনার কাছে বিজয় বলে মনে হয় তাহলে আপনাকে সবিনয়ে জিজ্ঞেস করতে হয়, "ভাইজান আপনি কোন দেশের নাগরিক? আর কোন দেশের দালাল?"বাংলাদেশ তার দক্ষিণ-পশ্চিম সীমানার রেফারেন্স হিসেবে দাবীটি সঠিক ভাবেই উপস্থাপন করেছিলো। তবে এই ক্ষেত্রে তারা যে ম্যাপটি ব্যবহার করেছিলো সেটি ছিলো ১৮৮০ থেকে ১৯০৪ সালের মধ্যে জরিপের ভিত্তিতে তৈরী বৃটিশ এডমিরাল চার্ট।
[২] বাংলাদেশ একটি ভুল তথ্য দিয়েছিলো যে এইটি ১৯৩৩ সালে তৈরী। এই ভুল তথ্যের কারণে এবং ম্যাপটি ১৯৪৭ সালের অনেক আগে তৈরী হওয়ায় ট্রাইবুনাল এই ম্যাপটির বদলে ১৯৪৭ এর কাছাকাছি সময়ের কোন মানচিত্র বা এরিয়াল ফটোগ্রাফ চেয়েছিলো। কিন্তু বাংলাদেশ কর্তৃপক্ষ তা সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। অথচ একটু খোঁজ খবর করলেই বাংলাদেশ কর্তৃপক্ষ ১৯৫৫ সালে যুক্তরাষ্ট্রের তৈরী টপোমানচিত্র সরবরাহ করতে পারতো।
[৩] সেই টপোমানচিত্রে স্পষ্টভাবে দেখানো আছে, ভারতের সাথে বাংলাদেশের সর্বদক্ষিন-পশ্চিম সীমানা হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় মধ্যপ্রবাহ; কোনভাবেই রায়মঙ্গল নদীর মধ্যপ্রবাহ নয়।--------------------
১/ http://www.mediafire.com/view/9tn28aut8uvk5e0/BD-IN_20140707_Award_83.jpg
২/ http://www.mediafire.com/view/h8ff8bt17tux40h/BD-IN_20140707_Award-8.jpg৩/ http://www.mediafire.com/view/x305cssbl3xx9wr/nf-45-12(2).jpg
যারা আমার দেয়া টপোমানচিত্র নিয়েও সন্দেহ প্রকাশ করেছে! তাদের জন্য ঐ টপোশিটটির পুরোটা আপলোড করে দিলাম।
Click This Link
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।