somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মালালা নাটকের রহস্য উন্মোচন

১৮ ই জুলাই, ২০১৪ সকাল ৯:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

 মালালা পাকিস্তানি নয়।
তার জন্ম হাঙ্গেরিতে, ধর্ম খৃষ্টান ।তাকে গুলি করার ঘটনাটিও ছিল গোয়েন্দাদের সাজানো।বহুল আলোচিত পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাই আসলে পাকিস্তানিই নয়। তার জন্ম হাঙ্গেরিতে। মালালা নামটিও নকল, তার আসল নাম জেইন। এমনকি তার বর্তমান বাবা-মাও আসল নয়। তার প্রকৃত বাবা-মা দুজনই খ্রিস্টান মিশনারিজের সদস্য। তারা মালালাকে বর্তমান পাকিস্তানি পিতা-মাতাকে উপহার হিসেবে দিয়ে যান। তবে এজন্য তাদেরকেও খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হয়। আর তাকে গুলি করার ঘটনাটিও ছিল গোয়েন্দাদের সাজানো।পাকিস্তানের ডন পত্রিকার একটি বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গত এপ্রিল মাসে পাকিস্তানের প্রভাবশালী এই দৈনিক পত্রিকাটি একটি চৌকস সাংবাদিক গ্রুপ সোয়াত উপত্যকায় পাঠায়। দীর্ঘ পাঁচ মাসের অনুসন্ধানের পর তথ্য-প্রমাণসহ তারা যে প্রতিবেদন পেশ করেছে, তাতে সকলের চোখ চড়ক গাছ হওয়ার মতো।২০১২ সালের সেপ্টেম্বর মাসে সোয়াত উপত্যকায় মালালা নামের ১৫ বছরের একটি স্কুল পড়ুয়া মেয়ে তালেবান যোদ্ধাদের হামলায় মাথায় ও মুখে গুলিবিদ্ধ হয়েছে বলে খবর পাওয়া যায়। পরে এটি ব্যাপকভাবে পাকিস্তানের স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার পায়। পাকিস্তান ও যুক্তরাজ্যের ডাক্তারদের অক্লান্ত পরিশ্রম এবং মাথা-মুখে একাধিক অস্ত্রোপচারের পর মালালা সুস্থ হয়ে উঠে।এখন মালালা বাস করছে যুক্তরাজ্যে এবং সে পাকিস্তানে নারী শিক্ষার অকুতোভয়ে কাজ করে যাওয়ার আতœপ্রত্যয়ও ব্যক্ত করেছেন। বিশেষ করে যেসব স্থানে তালেবানরা মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে, সেই স্থানেই তিনি তার এই সংগ্রাম চালিয়ে যাবেন। কিন্তু মালালা কাহিনীর এটা একটা দিক মাত্র।ডনের অনুসন্ধানী টিমটি জানিয়েছে, মালালা পাকিস্তানি নয় এবং তার জন্মও পাকিস্তানে নয়। তিনি পশতুভাষীও নন। সোয়াত এলাকার খ্যাতিমান ডাক্তার ইমতিয়াজ আলী খানজাই জানিয়েছেন, তার কাছে মালালার ডিএনএ রিপোর্ট রয়েছে যা প্রমাণ করে মালালা পশতুভাষী নয়। ইমতিয়াজ আলী খানজাই সোয়াত উপত্যকায় একটি প্রাইভেট ক্লিনিক পরিচালনা করেন। তিনি ডিএনএ রিপোর্টের একটি কপি সাংবাদিকদের কাছে দিয়ে বলেন, মালালা ছোটবেলায় তার ক্লিনিকে কান ব্যথার চিকিৎসার জন্য এসেছিলেন।তিনি বলেন, গত বছর মালালা আহত হওয়ার পর হঠাৎ আমার মনে পড়লো তার কানের কিছু খইল আমার শিশিতে রাখা আছে। রোগীদের কানের খইল সংগ্রহে রাখা আমার একটা শখ।তিনি দাবি করে বলেন, ডিএনএ অনুসারে মালালা একজন ককেসিয়ান। সম্ভবত তারা এসেছেন পোল্যান্ড থেকে। ডাক্তার যখন মালালার পরিচয়সূত্রটি তার বাবাকে বলেন, তখন তিনি থতমত খেয়ে যান এবং তোতলাতে থাকেন।ইমতিয়াজ আলী খানজাই বলেন, মালালার পিতা তখন ডাক্তারকে অনুরোধ করেন তিনি যা জেনেছেন সেটা যেন কাউকে না বলেন। আমি তাকে কাউকে বলব না, কিন্তু তাকে আমার কাছে আসল ঘটনা বলতে হবে।মালালার পিতা জানান, মালালার আসল নাম জেইন। তার জন্ম হাঙ্গেরিতে ১৯৯৭ সালে। তার আসল বাবামা দুজনই খ্রিষ্টিয়ান মিশনারিজ। তারা ২০০২ সালে সোয়াত এলাকায় আসেন। তারা মালালাকে বর্তমান পিতামাতাকে উপহার হিসেবে দেন। বিনিময়ে গোপনে তাদেরকেও খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হয়।তিনি বলেন, তিনি এখন বুঝতে পেরেছেন মালালাকে আসলে একটি পাকিস্তান বিরোধী উপকরণ হিসেবে সোয়াতে রেখে যাওয়া হয়েছে।তিনি আরো বলেন, তিনি প্রমাণ করে দিতে পারবেন যে তরুণ মালালাকে গুলি করেছে সে পশতুভাষী নয়। সেই তরুণেরও কানের খইল তার কাছে আছে।সেই তরুণের ডিএনএ’র কথা উল্লেখ করে তিনি বলেন, তরুণটি সম্ভবত ইতালির অধিবাসী। তারপর তিনি একটি মাইক্রোস্কোপের মাধ্যমে সাংবাদিকদের তরুণটির কানের খইল দেখান।ডাক্তার আরো বলেন, তিনি যা জেনেছেন তা সঙ্গে সঙ্গে ই-মেইলের মাধ্যমে তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইকে জানিয়েছেন।এর কয়েকদিন পরই পুলিশ ক্লিনিকে হানা দেয়। তিনি তখন ছিলেন সৌদি আরব। সেখানে গিয়েছিলেন সৌদি রাজ পরিবারের কয়েকজনের কানের খইল যোগাড় করার জন্য। পুলিশ কানের খইলগুলো কোথায় রাখা হয়েছে তা জানার জন্য তার ক্লিনিকের কর্মচারীদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে।এ বছরের জুন মাসে একজন আইএসআই সদস্য তার ক্লিনিকে আসেন এবং পুলিশের হামলা ও দুর্ব্যবহারের জন্য ক্ষমা চান।আইএসআই সদস্য তাকে বলেছেন, মালালার আসল পরিচয় সম্পর্কে আইএসআই ওয়াকিবহাল আছে।ঐ আইএসআই কর্মকর্তার ফোন নাম্বারও তিনি সাংবাদিকদের সরবরাহ করেন। ঐ কর্মকর্তা কিছুতেই সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন না। পরে তিনি ‘মাস্টার এক্স’ ছদ্মনামে কথা বলতে রাজি হন।
সূত্রঃ ডন ডট কম
Click This Link
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৪ সকাল ৯:০৫
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×