কেন ইসরায়েল যুদ্ধ বিরতিতে মরিয়া
২০ শে জুলাই, ২০১৪ সকাল ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যে ইসরাইল নির্বিচারে বোমা মেরে হামাস দমনের নামে নারী-শিশু হত্যা করতে বিশ্ব বিবেকের পরোয়া করে না, সে হঠাৎ করে যুদ্ধ বিরতি চাইবে কেন? এই যুদ্ধবিরতীর পেছনে আছে তাদের অসহনীয় যুদ্ধ ব্যয় এবং প্যালেস্টাইনীদের ছোঁড়া কাশেম-৪ রকেট প্রতিরোধে ব্যবহৃত আয়রন ডোম ক্ষেপনাস্ত্রের স্টক প্রায় শেষ হয়ে যাওয়া।২০০১ সালে প্যালেস্টাইনীরা প্রথম তাদের ঘরে তৈরী কাশেম-১ রকেট ব্যবহার করে ইসরাইলে হামলা করতে শুরু করে। কাশেম রকেটগুলো যতটা না ক্ষতিকর তারচেয়ে বেশি মনস্তাত্ত্বিক আতংকজনক। প্রাথমিকভাবে এটি মোকাবেলায় ইসরাইল তাদের কাছে থাকা যুক্তরাষ্ট্রের তৈরী প্যাট্রিয়ট ক্ষেপনাস্ত্র ব্যবহার করতে শুরু করে। কিন্তু ২০০৬ নাগাদ তারা আর খরচে কুলিয়ে উঠতে পারছিলো না। কারন একটি কাশেম রকেটের পেছনে খরচ হয় মাত্র ৫০০ ডলার আর একটি প্যাট্রিয়টের দাম ২০-৩০ লক্ষ ডলার। কাজেই গাজা থেকে ইসরাইলের উদ্দেশ্যে ছোড়া শত শত কাশেম মোকাবেলা করতে তাদের দেউলিয়া অবস্থা হয়েছিলো।বিকল্প হিসেবে তারা নিজেদের দেশে কম খরচে সারফেস-টু-এয়ার মিসাইল 'আয়রন ডোম' তৈরী করলো এবং ২০১১ সালে তা ব্যবহার করতে শুরু করলো। এটির কার্যকারিতাও মোটামুটি ভালো। একশটি কাশেমের মধ্যে ৯০টিকেই এটি আকাশে ধ্বংশ করে দিতে পারে।কিন্তু তারপরও সমস্যা আছে। বর্তমানে কাশেম-৪ ক্ষেপনাস্ত্র তৈরী করতে খরচ আরো কমেছে। এখন এই রকেটে জ্বালানী হিসেবে ব্যবহার করা হয় রাসায়নিক নাইট্রেট সার আর চিনি। সেই সাথে এর পাল্লাও বেড়েছে। এখন এটা ১৬ কিলোমিটার যেতে পারে। ওয়ারহেডে নিয়ে যেতে পারে ১০ কেজি বিষ্ফোরক। আরো আশংকার বিষয় হচ্ছে এটি এখন ব্যপকভাবে উৎপাদন হচ্ছে।অন্যদিকে দাম কমার পরও আয়রন ডোমের প্রতিটি ক্ষেপনাস্ত্রের দাম এখনো ৪০ হাজার ডলার; সাথে প্রতিটি আয়রন ডোম ব্যাটারীর পেছনে ৫ কোটি ডলারের খরচ তো রয়েছেই। চলমান ইসরালী হামলার সময় প্যালেস্টাইনীরাপ্রচুর কাশেম-৪ ক্ষেপনাস্ত্র ব্যবহার করেছে এবং সেগুলো ধ্বংশ করতে গিয়ে ইসরাইলের আয়রন ডোমের মজুত প্রায় শেষ। এমতাবস্থায় যুদ্ধবিরতী ছাড়া উপায় আছে?
কাশেম বনাম আয়রন ডোমের বিবরণ এই ভিডিওতে আছ-
https://www.youtube.com/watch?v=9-DT7Pq0264
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৪ সকাল ৮:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা...
...বাকিটুকু পড়ুন