somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুবিধাবাদী রাজনৈতিকদের কবল থেকে মুক্ত করো দেশ

২১ শে মার্চ, ২০১৫ রাত ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

 বাংলাদেশ আমাদের মাতৃভূমি। ৫৫ হাজার বর্গমাইলের ছোট্ট একটি দেশ। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ উর্বর ভূমি, নদ-নদী, সাগর-পাহাড়, বন-বনানীর অপরূপ প্রাকৃতিক শৈল্পিক ছোঁয়ায় অদ্বিতীয়। ১৬ কোটির বেশি মানুষ। এই ভূখ-ের মানুষের পরিশ্রম প্রিয়তা, দুর্যোগ মোকাবিলার হিম্মত, অটুট ঐক্যই সম্মুখে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনন্য পাথেয়। আবহমানকাল থেকেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই জনপদে সাম্প্রদায়িক সম্প্রীতি নজিরবিহীন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি তুলনাহীন ভূখ-ের নাম। বাংলাদেশের তুলনা কেবল বাংলাদেশ। অযুত সম্ভবনার পরও বহুরূপী ষড়যন্ত্রের মারপ্যাচে পড়ে স্বদেশ এখন শ্মশানের পথে। সকল সম্ভাবনা তৈলাক্ত বাঁশে রূপায়িত হয়েছে। একপা এগুলো দু’পা পিছায়। সিংহভাগ মানুষের বোধ, বিবেক, বিশ্বাস ও মেজাজকে অদৃশ্য অপশক্তির অপঘাতে অবদমিত করে ধর্মনিরপেক্ষতার বিষফোঁড়া প্রচলন করতে জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে একটি পক্ষ। ব্যর্থ পুঁতিগন্ধময়  ধর্মনিরপেক্ষতাকে চাকচিক্যতা প্রদান করে সেটিকে ক্ষমতা লাভের সিঁড়ি বা ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার বাহন রূপে ব্যবহার করতে চায়! ক্ষমতা দখলের নীতিই যেখানে রাজনীতির মূল উদ্দেশ্য। জনগণের জন্য দেশের জন্য রাজনীতি নয়; বরং নিজের ও পরিবারতন্ত্র কায়েমের জন্যই যেন রাজনীতি! সুশীল সমাজ দেশের অস্বস্তিকর পরিবেশের বিরুদ্ধে হক কথা বলতে চান। কিন্তু তারা হক কথার আশপাশে ঘোরাঘুরি করেন, শেষ পর্যন্ত হক কথা না বলাই থেকে যায়। হক কথা যারা বলতে চান তারা ক্ষমতান্ধদের জন্মের শত্রু। কাউকে জাগতে হবে, প্রতিবাদ করতে হবে। যদি কেউ অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ায় সেই অপশক্তি একসময় প্রতিবাদীকে গ্রাস করতে চায়। সময় থাকতে প্রতিবাদ করতে হয়। অধিকার আদায়ের কথা বলতে হয়। হাত-পা বাঁধা বন্দীদশা সময়ে চেষ্টা করেও কোন লাভ হবে না। তাই ছদ্মবেশীদের মুখোশ খুলে দিতে হবে জনসম্মুখে। এরা দেশ জাতি ও আগামী বিশ্বব্যবস্থার জন্য হুমকি স্বরূপ। 
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ১ আগস্ট ২৪ এ লেখা: আমার কথা ৯৫ ভাগ মিলে গেছে

লিখেছেন অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭



এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

×