somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবরি মসজিদ : কিছু স্মৃতি কিছু কথা কিছু ব্যথা

০৬ ই এপ্রিল, ২০১৫ ভোর ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"... ভাজপা'র (ভারতীয় জনতা পার্টি - বিজেপি) জনপ্রিয়তা ভারতের ইতিহাসে মর্যাদার ব্যঞ্জনা কি মঙ্গলের দ্যোতনা কি শুভ সূচনা সেই বিচারের মধ্যে না গিয়েও বলা যায় যে "মন্দির ওয়হিঁ বনায়েঙ্গে" এই একটাই মন্ত্রের জোরে তার অভাবিত বিরাট প্রাসাদ গড়ে উঠেছে ভারতের বিখ্যাত হিন্দি বলয়ের উপরে। আর ওই মন্ত্রের তাৎপর্য হল বাবরি মসজিদের ধ্বংস সাধন যা বাস্তবে রূপায়িত হল ১৯৯২-এর ৬ ডিসেম্বর।

একথা বলা হয় বটে যে হিন্দু মৌলবাদী শক্তির হিংস্র জনতা মসজিদ চূর্ণ করেছে, কিন্তু ঘটনা এই যে মসজিদ ভাঙার জন্য হাজার হাজার করসেবক পাওয়া গেছে, শত শত মাইল পার হয়ে দেশের নানা স্থান থেকে তারা মসজিদ ভাঙার জন্য পরম উৎসাহে অযোধ্যায় ফৈজাবাদে সমবেত হয়েছে, সেখানে তারা একত্র হয়ে পরিণত হয়েছে হিংস্র জনতায়, তারপর সেই জনতা দিনের আলোয় সবার চোখের সামনে প্রচন্ড উল্লাসে মসজিদ ভেঙেছে। মনকে চোখ না ঠেরে যদি আমরা বাস্তব সত্যকে প্রত্যক্ষ করতে চাই তাহলে দেখব যে ভারতীয় বৈচিত্রের মধ্যে ঐক্যের, শ্রীরামকৃষ্ণের যত মত তত পথের, রবীন্দ্রনাথের ভারততীর্থের, গান্ধীর অহিংসা ও সত্যাগ্রহের, সংবিধানের সেকিউলারিজমের সমস্ত আদর্শ ও দর্শন, সমস্ত বিচার ও বিশ্বাস, সমস্ত যুক্তি ও সত্ত্বের বিরুদ্ধে যে-অভিযান শুরু হয়েছিল তার চূড়ান্ত সাফল্য সাধিত হল বিরানব্বইয়ের ছয়ই ডিসেম্বর।

আমরা যদি মহাত্মা গান্ধীকে হত্যা থেকে বাবরি মসজিদের ধ্বংস পর্যন্ত ভারতের রাজনৈতিক ও সামাজিক জীবনের পর্দা সরিয়ে তাকাই তাহলে দেখব যে, এই ৪৪ বছর ধরে মিথ্যা ও হত্যার, দুর্নীতি ও হিংস্রতার, পেশীশক্তি ও বিত্তশক্তির এক বিচিত্র জয়যাত্রা নির্গত হয়েছে ভারতের রাজপথে। যারা ওই রাজপথের উদ্দাম জয়যাত্রার শামিল নয়, যারা আপন বিচার অনুসারে অন্যপথে চলতে চায়, যারা স্বতন্ত্র জীবনযাপন করতে চায়, যারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা ভারতীয় জনতা পার্টি বা শিবসেনা বা বিশ্ব হিন্দু পরিষদ নির্ধারিত হিন্দুত্ব থেকে স্বাধীনভাবে জীবনযাপন করতে চায় আজ তারা সবাই ভারতীয় জনতার শত্রু বলে পরিগণ্য ও তারা সবাই বিপন্ন এবং বিপন্নদের প্রথম সারিতেই আছে ভারতীয় মুসলমানগণ॥"

- সুরজিত দাস গুপ্ত / ভারতীয় মুসলমানদের সংকট ও সমস্যা ॥ [ ইতিহাস সংকলন, প্রণয়ন ও গবেষনা সংস্থা - জানুয়ারি, ২০০৮ । পৃ: ১০৩ ]
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×