তোমার ফোন নম্বরটা হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি। চোরাবালির কাছে চাইলাম: "কত লোকের সাথে তুমি ঘোর, তুমি নিশ্চই মেনেজ করে দিতে পারবে"। শেষে নাম্বারটা দিলো আমার সন্দেহ এই পর্যন্ত পৌঁছে দিয়ে যে: তোমার সাথে বোধহয় ও প্রেম করতে চায়। ও বললো তুমি এখন ফ্রি, আগের সম্পর্কটা ভেঙ্গে গেছে। আমি তোমাকে কল করার জন্য নিরব নির্জন একটা কর্ণার খুঁজতে লাগলাম: একটা জটিল ফ্লেট বাড়ির উপর-নিচ বিভিন্ন জায়গায় ঘুরলাম, তারপর না পেয়ে রাস্তায় নেমে এলাম; নিজেকে হঠাত আবিষ্কার করলাম আমার গ্রামের পথের মুখে। রাস্তা থেকে নিচে নামলে বিলের রাস্তা। দেখলাম বিলে নামার মুখটায় আমার গ্রামের তিন ভাই দাঁড়িয়ে আছে, আমার মাথায় তখন তোমাকে কল করার আকুতি, প্রশ্ন করার স্থিরতা ছিল না - মনে মনে একটু স্মরন করার চেষ্ঠা করলাম এইটা শীতকাল না বর্ষা - মনে হলো বর্ষাই হবে, বিলে হবে পানি, বিলের শর্টকাটে না গিয়ে আমি মাটির বাঁধের পথ ধরলাম। পথে আমাকে অতিক্রম করল যখন আমার তিন ভাই - আমার মনে হল বিশ্বাস কী ওরা হয়ত সামনে অন্ধকারে ঘাপটি মেরে বসে থাকবে, আমার মোবাইলটা ছিনিয়ে নেবে - আমি লাফ দিয়ে গেট ডিঙ্গিয়ে পথের পাশের একটা পুরনো বাড়ির মধ্যে ঢুকে পড়লাম। ভয়ে চিতকার দিতে যাচ্ছিলাম, কে যেন পেছন থেকে জড়িয়ে ধরেছে - না কেউনা, কাঁটা ঝোপ। হ্যা নির্জন নিরব জায়গাটা... , তোমাকে কল করলাম। তোমার ফোন বাজছে... কিন্তু হঠাত বুঝে গেলাম তোমার কন্ঠ শুনতে পাবনা, এইখানেই আমার স্বপ্নটা শেষ হবে, কেননা সত্যি আমার মাথায় কোন ইণফরমেশন নেই যে, তোমাকে ফোন করলে তুমি আমাকে কি বলবে।
অসমাপ্ত...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০০৭ রাত ১০:৪৫
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়
= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =
বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন
জলসার আসর
রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন
হয় না দেখা আর

কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ শেষ জীবনে

ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন
রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।