আস্তে . . .
পা ফেলো নরম. . .
ঘাসগুলি এখনও কচি
আর পুরানো পাতাগুলি পরতে দিও না
এখন সোনা-রোদ্দুর খুব প্রয়োজন
শাঁশে শাঁশে ঘাসগুলির যত কোরফরম্
রোদ গিলে খানিকটা শক্তিমন্ত হোক
বাঁচার মতন. . .
এখন ফুঁ দিয়ে ওড়াও পাতাগুলো
আপাততঃ
প্রাচীন বৃক্ষদের আঁধার অরন্যে
একটুকরো সবুজ মোজাইকের মত
আমাদের নতুন দ্বীপে
ঘাসগুলি বাড়ুক
ঝরা পাতা রুদ্ধ করে রোদ
এখন দু হাতে সরাও পাতাগুলো. . .
আপাততঃ
তারপর ঘাসগুলি সমর্থ হলে
পাতাগুলি ঝরুক
অবিরত
খুশী হোক প্রাচীন বৃক্ষদের
পর্ণমোচী স্বভাব. . .
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৫:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



