কয়েকটি কবিতা
০৪ ঠা ডিসেম্বর, ২০২১ সকাল ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১.পলায়নপর বাতাস
তোমাদের নগ্নতা দেখি
বন্ধ জানালার কাচের শার্সির
বাঁধা উজিয়ে
কামনার বিজল মাখানো চোখে
তোমাদের মাংসল
কোমলতা কাঁপতে থাকে
বিজিত
বাসনার বাতাসে
কম্পমান আমাকে দেখে
হাসিতে হাসিতে
তবু আমি আত্মমর্যাদাহীন
অবনত মস্কক
কুকুরের মত
অপলক দেখে নেই
এই অপূর্ব উন্মোচন
পলায়নপর
তোমাদের স্তনের জঘণের
কোমল দৃঢ়তা
২. ঝুনঝুনি
আমার ছেলেবেলায়
একটা কাঁঠাল গাছ
ঝুনঝুনির মত বাজতো
আমি কান পেতে শুনতাম তার বাদন
মনে হত একটা পাখি হয়ে
আমিও একটা নিঝুম ডালে বসে
ঘুঙুরের মত এই সমবেত সঙ্গীতে মিলে যাই
ঐকতানে বাজতে থাকি
আত্নহারা ভুলে
৩. আবার যদি হলো দেখা
আবার একদিন কোনদিন
দেখা হয়ে যায় যদি
শতাব্দীর নিরবতা ভেঙ্গে
আমাদের কিছু সৌজন্যের
খড়কূটো বিনিময় হতে পারে
আর কিছু নয়
নিরাপদ দূরত্ব থেকে
তোমাকে এক চামচ
হয়ত একটুকুখানি চেখে
মরিচনুন মেখে
স্বপনচারিনীর হাত ধরে
চলে যাব দূরে
তোমাকে রেখে দিয়ে
জীবনের হারানো পথে
সেই স্বপনচারিনী তুমি
কিন্তু তুমি নও
তোমারই আদল ভেঙ্গে
আমারই আঁকা ছবি
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০২১ সকাল ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুন