ম্যাকগাইভার কে এখনো মনে পড়ে
১৪ ই মার্চ, ২০০৬ রাত ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
"ম্যাকগাইভার" নামটা মনে পড়লে এখনো আমার গায়ের লোম খাড়া হয়ে যায়। তখন আমি ফোর-ফাইভে পড়ি। আমার কাছে সুপার হিরো ছিল ম্যাকগাইভার। যে কোন বিপদ আসুকনা কেন সেখান থেকে রক্ষা পাওয়ার উপায় সে বের করবেই। এবং সেটা অবশ্যই বিজ্ঞানের বিভিন্ন শুত্র প্রয়োগ করে। মোবইল ফোন তখনো বাংলাদেশে আসেনি ম্যাকগাইভারের হাতের মোবাইলটি দেখে আমার খুব আফসোস হতো ভাবতাম "ইস আমার যদি এরকম একটা ফোন থাকতো"। হঁ্যা, এখন আমার মোবাইল ফোন আছে একটা না দুইটা

। ম্যাকগাইভারের প্রতি এতটা আসক্ত হয়ে পড়েছিলাম যে, আমি ওর প্রত্যেকটা ব্যাপার অনুকরন অনুসরন করতাম। ওর মতো জিনসের প্যান্ট পড়তাম এখনো পড়ি। আপনারা বিশ্বাস করবেন কিনা জানিনা আমি সেই থেকে এখনো জিনসের প্যান্ট ছাড়া নরমাল প্যান্ট পড়িনা। নরমাল প্যান্ট দুটো বানানো আছে সেগুলো কোথাও ইন্টারভিউ দিতে গেলে শুধু পড়ি। ম্যাকগাইভার লম্বা চুল রাখত। তাকে অনুসরন করতে গিয়ে লম্বা চুল রাখার দায়ে বাবা-মা আর স্কুলের শিক্ষকদের হাতে কত যে মার খেয়েছি। ম্যাকগাইভার বিভিন্ন এসাইনমেন্টে গেলে একটা জিপ ব্যবহার করতো। আমাদের এলাকাতে ছিল "জেলা খাদ্য অফিস"। একদিন দেখলাম জাতিসংঘ থেকে একটা জিপ দেয়া হয়েছে ওই অফিসে। মনে হয় একঘন্টার মত ঘুরঘুর করেছিলাম গাড়িটার চারপাশে। কেন বুঝতে পারছেন? হ্যঁ্যা, গাড়িটা ছিল ম্যাকগাইভারের সেই জিপটির মত। গাড়িটা এখনো আছে তবে এখন সেটা লক্কর-ঝক্কর মার্কা হয়ে গেছে। মাঝে মাঝে যখন বাড়ি যাই গাড়িটা দেখলেই আমি ফিরে যাই আমার শৈশবে। অনেক বকে ফেললাম আর না। আপনারা যারা আমার মত ম্যাকগাইভার ভক্ত তারা তার সম্পর্কে আরো জানতে চাইলে এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন।
http://rdanderson.com/
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০০৬ রাত ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২
বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?
প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন
কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ
প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮

বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।
গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০
মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুন