আমি বললাম "পারবনা"।
তখন আম্মা বললেন "দিয়ে আসলে তোকে "বউত কিছু" (অনেক কিছু) খেতে দিব"।
আমি ভাবলাম বউত কিছু এক ধরনের খাবার হবে নিশ্চয়। খাবারের লোভে রাজি হয়ে গেলাম "আচ্ছা দাও দিয়ে আসি"।
দিয়ে আসার পর আম্মাকে বললাম " বউত কিছু খেতে দাও"।
আম্মা আমাকে বেলা বিস্কুট খেতে দিলেন। বেলা বিস্কুট দেখে আমিতো মহা ক্ষেপা "তুমি না বললা বউত কিছু খেতে দিবা এখন বেলা বিস্কুট দিচ্ছ কেন?"
আমার কথা শুনে বাসার সবার মধ্যে একটা হাসির রোল পড়ে গেল। কিন্তু আমি বুঝতে পারলামনা বউত কিছু খেতে চেয়েছি সেখানে হাসির কি হলো................
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০০৬ রাত ৩:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



