আমি আর আব্বা দুজনেই বসে আছি কখন মাছ বড়শীতে টান দেবে। বসে থাকতে থাকতে এক সময় কি মনে করে হাতে রাখা মাছের খাবার থেকে একটু করে মুখে দিলাম। খেতে ভালই লাগল। ভাবলাম আর একটু খাই কি এমন ক্ষতি হবে। যেই ভাবা সেই কাজ আরেকটু খেলাম। এভাবে খেতে খেতে কখন যে পুরোটা খেয়ে ফেলেছি আমি নিজেও জানিনা। আব্বা ব্যাপারটা খেয়াল করেননি।
অবশেষে বড়শীতে একটা ছোট মাছ এল। আবার নতুন করে বড়শী ফেলার জন্য মাছের খাবার খুঁজতে গিয়ে আব্বা দেখলেন আমার হাতে কোন খাবার নেই। আব্বা আশেপাশে বেশ কিছুক্ষন খুঁজলেন আমি ফেলে দিয়েছি কিনা দেখার জন্য। শেষে হটাৎ খেয়াল করলেন আমার ঠোঁটের পাশে একটু করে লেগে রয়েছে। বললেন "দেখি হা করতো"।
আমি মুখ হা করার পর আব্বা মুখ শুঁকে নিশ্চিত হলেন মাছের খাবার আমিই খেয়ে ফেলেছি। শেষমেষ কি আর করা ওই দিনের মত বড়শী গুটিয়ে আমাদেরকে বাসায় চলে আসতে হল।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০০৬ রাত ১২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


