ডাক্তার: কি ব্যাপার পুরনো ব্লেড দিচ্ছেন কেন? লায়ন হসপিটাল কি এত গরিব হয়ে গেল নাকি?
নার্স: স্যার, ব্লেড শেষ হয়ে গেছে কয়েকদিন হচ্ছে। অসুবিধা হবেনা এটা ভাল করে ওয়াস করে দিয়েছি।
এবার ডাক্তার সাহেব পাশে দাড়ানো একজন কে ডাকলেন(সম্ভবতঃ ছাত্রী)।
ডাক্তার: এই তুমি আস।
ছাত্রী: না স্যার, আমি পারব না। আমার ভয় লাগে।
ডাক্তার: ভয়ের কিছু নাই আস। প্র্যাকটিস না করলে পরে করবে কিভাবে?
ছাত্রীটি এল।
ডাক্তার: এই দিকে লম্বা করে কাট।........আরে আরে ওই দিকে কাটছ কেন? এই বরাবর কাট।..... আবার ভুল করছ..........
আপনারাই বলুন তখন আমার মনের অবস্থা কি হওয়া উচিৎ? ভয়ে আমার আত্মা খাঁচা ছাড়া হওয়ার অবস্থা। পারলে একটা ঝেরে দৌড় দিই। যাই হোক শেষ পর্যন্ত অপারেশন শেষ হল।
দুদিন রেস্টের পর অফিসে গেলাম। আমার ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ননা করলাম। আমার এক ইন্ডিয়ান কলিগ হেসে বললেন, তাও ভাল ওরা চোখটা তোমার হাতে দিয়ে বলেনি- দুখিঃত আপনার চোখটা কিছু করতে পারলামনা।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




