ঘুম ভাঙবে কবে?
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অবশেষে ভারত জেগে উঠেছে দিল্লীর কলেজ ছাত্রী ধর্ষণের ঘটনায় । সারা বছরে দিল্লীতে ৬৩৫ টি ধর্ষণের ঘটনা ঘটার পর ঘুম ভেঙেছে ভারতবাসীর। প্রবল বিক্রমে প্রতিবাদ করছে ভারত। সাথে জেগে উঠেছে পুরো বিশ্ব। শুধু ঘুম ভাঙলো না আমাদের। সারা বছরে ৭১১ টি ধর্ষণের পরও আমরা ক্ষোভে ফেটে পরতে পারি না। সারা বিশ্ব যখন দিল্লীর সেই কলেজ ছাত্রীকে নিয়ে ব্যস্ত, তখন বাংলাদেশের এক নবম শ্রেনীতে পড়ুয়া এক স্কুল ছাত্রী গণধর্ষণের শিকার হয়ে রেললাইনে পড়ে পড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা ফিরেও দেখলাম না। দিল্লীর ১১ কোটি মানুষ যেখানে একটি পরিবারকে লড়াইয়ে সাহস দিল সেখানে ১৫ কোটি বাংলাদেশী পারলো না একটি পরিবারকে সাহস দিতে। ভয়ে, আতঙ্কে আর লজ্জায় মেয়েটির পরিবার ২ দিন ধরে ঘটনা কাওকে জানাতেই পারেনি। আমরা পরিবারটিকে সাহস দিতে পারলাম না। আমরা কিছুই করতে পারলাম না। আমরা হরতাল করতে পারি, বিক্ষোভ করতে পারি নিজেদের রাজনৈতিক দলের জন্য, ভোটে জেতার জন্য, আমরা খুব সহজেই বিশ্বজিত কে হত্যা করতে পারি কিন্তু পারিনা ধর্ষক নামক হায়েনাদের ধরিয়ে দিতে, হত্যা করতে। আমরা এখনো ঘুমিয়ে আছি। আমাদের ঘুম ভাঙবে কবে?
তথ্য সুত্রঃ প্রথম আলো, ডেইলী স্টার, অধিকার, মহিলা পরিষদ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা...
...বাকিটুকু পড়ুন
ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও...
...বাকিটুকু পড়ুন
অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি...
...বাকিটুকু পড়ুন
আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি...
...বাকিটুকু পড়ুন
আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে...
...বাকিটুকু পড়ুন