একে কি বলে? প্রহসন? নাকি অন্য কিছু?
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কল্পনা করুন আপনি মসজিদে জামাতে নামায পড়তে দাড়িয়েছেন। মাইকে ইমাম সবাইকে মোবাইল ফোন বন্ধ করতে বললেন। হঠাৎ প্রচন্ড শব্দে মোবাইল বেজে উঠলো। মোবাইলটা স্বয়ং ইমামের। এটি একটি কাল্পনিক ঘটনা। এবার বাস্তবিক ঘটনা বলি।
ইসলামিক টিভিতে সারাদিন কোরান-হাদিসের কথা বলা হয়। খুবই ভালো। নামায কায়েমের কথা বলা হয়। সৎ কাজের কথা বলা হয়। আলহামদুলিল্লাহ। বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে উঠে আসে গান-বাজনা-নৃত্য কর্মের মত পাপের শাস্তির বর্ননা। বর্ননা শুনে জাহান্নামের কথা চিন্তা করে শিহরিত হই। তারপর অনুষ্ঠানে আসে বিজ্ঞাপন বিরতি। বিরতিতে বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে বাদ্য-বাজনা শুনিয়ে ও সুন্দরী মডেল কন্যাদের দেখিয়ে তারা আবার নিয়ে যায় ইসলামিক আলোচনায়। এই প্রহসনের মানে কি? একটি চ্যানেলের নাম যখন ইসলামিক টিভি। তখন এর সকল কাজ ইসলামের সাথে সামঞ্জস্য রেখে করা উচিত নয় কি?
আমি এই বিষয়ে এই চ্যানেল কতৃপক্ষ বরাবর ইমেইল করি। তারা জানিয়েছে ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান কারনে বিজ্ঞাপন নীতিমালা শিথিল করা হয়েছে। ইসলামে কি কোন নীতিমালা শিথিলের কথা বলা হয়েছে? কিছুই বুঝি না।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত?
...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন
দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক...
...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্বঅভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্বঅভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকারদ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো...
...বাকিটুকু পড়ুন