বিষাদ বিলাসীতায় ক্ষয়ে যায় জীবনরস,
কাব্যিক পরিসর তাই খুঁজিনা
কাব্যের জ্বালানী বিষাদ।
হর্ষোচ্ছ্বাসে সীমালঙ্গন হয়,
কাব্য-গাঁথার নকশী তাই বুনিনা
কাব্যের জ্বালানী হর্ষোচ্ছ্বাস।
হর্ষ-বিষাদের দোলাচালে
মোনালিসা মন
শুধু চেয়ে থাকে এক অচিনের পানে ।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




