somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কলমের কালি শেষ
অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।nnhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

আমাদের জন্ম বস্তুত কয়বার !

২৫ শে জুন, ২০১৪ রাত ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জন্মদিন ! কারো কাছে বিশেষ কিছু । কারো কাছে অনেক কিছু ।কারো কাছে নো কমপ্রোমাইজ । কারো কাছে ইট্‌ছ নাথিং বাট এ ডে । আবার কারো কাছে ''পেটে খাবার জুটে না আবার জন্মদিন !'' । দিনটা এক এক জনের কাছে এক এক রকম হলেও, সবারই কম বেশি প্রত্যাশা থাকে যেন দিনটি আনন্দের সাথে কাটে । পালনও করতে চায় আনন্দঘন করে ।

এবার একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে চিন্তা করা যাক। উদযাপনটা কী নতুন বছরকে স্বাগত জানানো জন্য নাকি জীবন থেকে আবারও একটা বছর হারিয়ে যাওয়ার জন্য ? হারিয়ে যাওয়ার প্রশ্ন আসলে তো দিনটা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে পালিত হওয়া উচিত কিন্তু পালিত তো হয় আনন্দফূর্তিতে !

আরেকবার অন্যভাবে উপলব্ধি করি , আমাদের জীবনে আমাদের জন্ম অনেকবার হয় অনেকভাবে হয় । অদ্ভুত তাই না !
প্রথমে আসি কীভাবে অনেকবার হয় সেই প্রসঙ্গে- আপনি যখন মায়ের পেটে আসেন তখনই প্রথম আপনার জন্ম উপলব্ধি করেন আপনার মা । আপনার মা থেকে খবরটা শোনেন আপনার বাবা তারপর আত্মীয়স্বজন , পাড়াপ্রতিবেশী । যখন আপনি দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে পরিপূর্ণ হয়ে পৃথিবীতে নতুন সদস্য হয়ে নাম লেখান তখন আবারও সবাই আপনার জন্মদিন নতুন করে দেখেন । এরপর আপনি বড় হতে থাকেন পার করেন শিশুকাল , বাল্যকাল , যৌবনকাল ও বৃদ্ধকাল । জীবনের এই ডালপালা মিশ্রিত স্তরগুলোতে পরিচিত হন অনেকের সাথেই । এই সকল চরিত্র গুলোর কাছে আপনার জন্ম তো সেই দিনই যেইদিন প্রথম তাদের সাথে আপনার পরিচয় ঘটেছে । এর আগে তো আপনি নামক মানুষটি যে পৃথিবীতে অবস্থান করছেন সেটা তারা জানতো না । পৃথিবীতে আপনার আগমন যত আগেই হোক না কেন তাদের কাছে তো আপনার জন্ম পরিচয়পর্ব থেকেই । তাহলে জন্ম অনেকবার হয় আমাদের।

এইবার আসা যাক অনেকভাবে জন্ম প্রসঙ্গে- এই জন্মটা অনেকটা চরিত্রের সাথে সামঞ্জ্বস্য । আপনার পরিচিতজনদের কাছে আপনার চরিত্র আলাদা আলাদা ভাবে সজ্ঞায়িত । যেমন আপনার মায়ের দৃষ্টিতে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান । তাহলে আপনার মায়ের কাছে আপনার জন্ম শ্রেষ্ঠ হিসেবে । তেমনি বাবার কাছে গর্দভ, অপদার্থ হিসেবে ! আত্মিয়স্বজনদের কাছে নম্র, ভদ্র্‌ , দুষ্ট , শয়তান , বেয়াদপ হিসেবে । বন্ধুবান্ধবের কাছে চালাক, চতুর, মেধাবী , স্বার্থপর , বেকুব হিসেবে । আবার এদের কাছে আপনার চরিত্রের পরিবর্তন ও ঘটে আপনার কাজের উপর নির্ভর করে । যেমন আপনি যখন ভালো কাজ করেন আপনাকে ভালো বলে , আবার খারাপ কাজ করলে বলে খারাপ । আপনি বেশির ভাগ সময় যেই দিকের কাজটি করতে বেশি অভ্যস্ত আপনি সেই শ্রেনীর লোক হিসেবেই জন্ম নেন । ভালো কাজ করলে ভালো খারাপ করলে খারাপ, মেধাবীর মত কাজ করলে মেধাবী বেকুবের মত কাজ করলে বেকুব ইত্যাদি । আবার পেশার উপর ভিত্তি করেও আপনি অন্যের কাছে নতুনভাবে জন্ম নেন । যেমন আপনি চাকরি করলে চাকরিজীবী, ব্যবসা করলে ব্যবসায়ী, ঘরের কাজ করলে গৃহিনী, লেখালেখি করলে লেখক, গান গাইলে গায়ক, ডাক্তারী করলে ডাক্তার । আবার খুন করলে খুনী ডাকাতি করলে ডাকাত চুরি করলে চোর । অন্য যাদের কাছে আপনি অপরিচিত থেকে যান তাদের কাছেও আপনার একটা জন্ম আছে । সেটার নাম অপরিচিত ।

এই জন্মের সমাহার থেকে বলা যায় আমাদের জন্ম বার বার । এক কথায় বলা যায় চলমান । তাই আপনি বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন আঙ্গিকে জন্ম নিয়েই যাচ্ছেন । সো বী কেয়ারফুল ! হা হা

লেখাটি পড়ার পর আপনাদের কাছে আমিও এক এক রকমভাবে জন্ম নেবো !
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×