বাহিরে বৃষ্টি হচ্ছে মনে হয় আকাশ কাঁদছে
কিন্তু ঢাকার রাস্তা কি দোষ করেছে ।
নাকি তোমার প্রেম রাস্তার সাথে
ছেকা খেয়েছ কি তার থেকে ?
মানুষ আমি মামুলি আমার কি অপরাধ
রাস্তায় নামলে পাচ্ছি কাঁদা মাখানো সুপ্রভাত।
তুমি বুঝি করেছ সিটি করপোরেশনের সাথে চুক্তি
তাই মানছো নাকো আজ কোন যুক্তি ।
ভাসিয়েছ ময়লা কাঁদা সাথে আছে নর্দমা
ঘ্রান শক্তি লোপ পেয়েছে এসবের যন্ত্রনায় ।
তোমার জ্বালায় আজ ঘরে ডুকেও শান্তি নাই
এডিস মশা পাঠিয়েছ খোলা এই জানালায় ।
তবুও তোমার সৌন্দর্য আমার চাওয়ায়
তাই তোমায় রাখি এই মনের কামনায় ।
কবে হচ্ছ তার খবর দিও আমার অজানায়
তোমার কান্নায় ভিজবো দিবারাত্রি যখন চাই ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





