
সময় তোমায় নিয়ে কী করি !
চলে যাও ঠিকই শুধু রেখে যাও স্মৃতি,
দুঃখের কাছে শত্রু তুমি, সুখের কাছে বন্ধু ।
তোমার ভাবনায় তুমিই শুধু নেতা,
স্বাধীনতার সংজ্ঞায় তুমি যে বিজয়ী ।
সময় তোমায় নিয়ে কী করি !
কেউ আছে তোমায় ধরার অস্থিরতায়,
কেউবা বলে যাক না চলে আমার কি আসে যায়,
অবশেষে সবাই দীর্ঘশ্বাসে হয় বিলীন।
সময় তোমায় নিয়ে কী করি !
কেউ কাঁদে তোমার থেকে কিছু হারানোর যন্ত্রণায়,
কেউবা হাসে তোমার থেকে কিছু পাওয়ার সান্তনায়,
আবার কেউ স্বপ্ন বুনে মনে কিছু পাওয়ার সম্ভাবনায়,
অবশেষে সবার কাছেই তুমি হারিয়ে যাওয়া এক মূর্ছনা ।
সময় তোমায় নিয়ে কী করি !
তুমি হও কারো কাছে অতি নিষ্ঠুর
আবার কারো কাছে অনেক সুমধুর
তুমি পাল্টাও যে নিজ থেকেই নিজের সুর ।
সময় তোমায় নিয়ে কী করি !
তুমি প্রতিনিয়তই যাও চলে নিজের ইচ্ছেমত
নেই কারো কাছে তোমার কোন দায়বদ্ধতা
তুমি যে শুধুই ঘড়িতে ঝুলে থাকা তিনটে কাঁটা ।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




