somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় কবির জন্য কিছু লেখা ও একটি কবিতা উৎস্বর্গ ।

২৯ শে আগস্ট, ২০১৪ রাত ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ আমাদের প্রিয় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর মৃত্যুবার্ষিকী । ১৯৭৬ খ্রিস্টাব্দের আজকের এই সময়টায়ও কবি বেঁচে ছিলেন । কিন্তু সকালটায় কেঁদেছিল সারাবিশ্ব । পৃথিবীর মায়া ছেড়ে সকাল ১০ টা ১০ মিনিটে পাড়ি দিয়েছিলেন পরপারে । বিদ্রোহী কবি বেঁচে ছিলেন অনেকদিন কিন্তু বেঁচে থাকার সংজ্ঞায় ছিলেন ক্ষণজন্মা । জীবনের প্রায় অর্ধেকটা সময় নিজের অসুস্থতার সাথে দিনরাত বিদ্রোহ করেছিলেন । তিনি তাঁর সুস্থতার ছোট্ট জীবনে পৃথিবীতে যে সাক্ষর রেখেছিলেন তা অতুলনীয় ।
তিনি মানুষকে বেঁচে থাকার নতুন এক স্বপ্ন দেখিয়ে গিয়েছিলেন । মানুষকে সুন্দর মন গড়তে শিখিয়ে ছিলেন এবং সেই মন দিয়ে কুলষিত পৃথিবীর বিরুদ্ধে লড়াই করে সুন্দর পৃথিবী গড়তে । তিনি শুধু কলম চালিয়ে যান নি নিজে তা করেও দেখিয়ে দিয়েছিলেন কিভাবে সকল অন্যায় অবিচার রুখতে হয়, কিভাবে বিদ্রোহ করতে হয় । যন্ত্রনা পেয়ে পেয়ে যে ধর্য্যের ছবি এঁকে গেছেন তা বলে শেষ করার নয় । এই জন্যই তিনি বিদ্রোহী কবি, বিদ্রোহের কবি ।
আমাদের প্রিয় কবিকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমার লেখা একটা কবিতা উৎস্বর্গ করলাম । আমি জানি এই মহাগুনী কবিকে কবিতা উৎস্বর্গ করার মত যোগ্যতার হাত আমার কখনই হবে না এই কথা ভেবেই কবিতাটি উৎস্বর্গ করলাম ।

মনুষ্যত্বের আসল ঘ্রান ।

জেগে উঠ হে আদম সন্তান
আমরা সকলের তরে সকলই সমান
শোনিও না কোন ভেদাভেদ এর গান
সাজাও পৃথিবীতে ফুলের বাগান
অন্যায় অবিচারকে কর মুক্ত হস্তে দমন
কর হে পুরুষ নারীকে সন্মান
জাগিয়ে তুল মনে ন্যায় বিদ্রোহের জয়গান
মাতৃভূমিতে হিন্দু মুসলমান-
আমরা সকলেই সমান
শক্ত হাতে উজ্জল করি মাতৃত্বের সন্মান
মনকে কাঁদাও অন্যের দুঃখ বেদনায়
এগিয়ে যাও, হাত বাড়িয়ে দাও তাদের দিকে
দুঃখ ব্যথা ভুলিয়ে হাসি ফুটাও তাদের মুখে
এতেই লুকিয়ে আছে মনুষ্যত্বের আসল ঘ্রান ।
------------------------------------------
প্রিয় কবিকে পরম শ্রদ্ধায় স্বরণ করছি এবং করব ।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

দেখে শূন্য চাকত

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫২


কেমন করে সাজাও তুমি?
কলমের সাথে- খাতার প্রেম,
মাটির সাথে মৃত্যুর লাশ,
ঘাসের গায়ে ঘাসফড়িংর কাশ।
শেষ বিকালে ভাবনার সাথে
চিন্তার হয় রে অবকাশ-
সবিই যেনো শূন্যে প্রেমে আশ
হাত গুটানো-জীবনের নাশ;
বাস্তবতার হয় নির্দয় স্বার্থপর
সময়ের শুধুই... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

×