আমাকে বৃষ্টি ভেজা একটি দিন দাও
শুধু একটি দিন অঝরধারায় বৃষ্টির
ভিজবো সবুজ ঘাষে গা এলিয়ে
মৃতপ্রায় হয়ে ।
আমাকে একটি শীতের সকাল দাও
শুধু একটি সকাল দুধঘন কুয়াশায় ঘেরা
যেখানে লুকিয়ে থাকবে বৃক্ষরাজি, বৃক্ষপাতা
বুনবো আমি আঁকাবাঁকা পথ তারই মাঝে ।
আমাকে একটি বসন্তের বিকেল দাও
শুধু একটি বিকেল যেখানে থাকবে পাতাহীন বৃক্ষ
তারই ডালে বসে দেখবো পাতা গজানোর দৃশ্য ।
অথবা দাও রক্তিম নীলিমার একটি বিকেল
যার পশ্চিম আকাশে আধা সূর্য দেখা যাবে
উর্ধছাদে বসে থাকবো পাঁ ঝুলিয়ে
কাঁদে মাথা রেখে প্রিয়তমা বসে থাকবে পাশে ।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




